Highlights
- Vivo X90 এবং Vivo X90 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ হতে পারে।
- ভারতের আগে চীন ও মালয়েশিয়ায় এই সিরিজটি লঞ্চ হয়েছে।
- কোম্পানি তাদের সাইটে Vivo X90 সিরিজটি তালিকাভুক্ত করেছে।
Vivo X90 সিরিজের স্মার্টফোন সম্পর্কে দীর্ঘদিন ধরেই অনেক লিক রিপোর্ট সামনে। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে যে Vivo X90 এবং Vivo X90 Pro স্মার্টফোন দুটি 26 এপ্রিল লঞ্চ করা হবে। যদিও কোম্পানির তরফে এতদিন এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।তবে এখন Vivo তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটারে X90 সিরিজ নিয়ে টিজ করা শুরু করেছে। এর থেকে স্পষ্ট যে ফোনগুলি শীঘ্রই ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে। আরও পড়ুন: 108MP ক্যামেরাসহ OnePlus Nord CE 3 Lite ফোনকে সমানে সমানে টক্কর দেয় এইসব ফোন, জেনে নিন ডিটেইলস
Vivo X90 সিরিজের টিজার ভিডিও
The beauty of imagination is that it can turn the ordinary into something extraordinary.
Now it’s your turn to bring your imagination to life.#vivoX90Series revealing soon.To know more, visit https://t.co/W8bj8LfX81#XtremeImagination #ComingSoon pic.twitter.com/Sgdvc2JJL2
— vivo India (@Vivo_India) April 12, 2023
Vivo X90 টিজার ভিডিও উপরে দেখা যাবে। একই সঙ্গে ভিডিওর শেষে Coming Soon লেখা রয়েছে। এছাড়াও কোম্পানি তাদের ওয়েবসাইটে ফোনটির সম্পর্কে একটি মাইক্রোসাইটও তৈরি করেছে। যেখানে এই ফোনের ছবির পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ফিচারও দেওয়া হয়েছে।
ভারতের আগে এই দেশগুলিতে লঞ্চ হয়েছে Vivo X90 সিরিজ
Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro + গত বছরের নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। তারপরে কোম্পানি ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় Vivo X90 এবং Vivo X90 Pro লঞ্চ করেছিল। এবার ভারতে এই সিরিজের অধীনে Vivo X90 এবং Vivo X90 Pro ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ASUS ROG Phone 7, দেখে নিন এই দুর্দান্ত ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
Vivo X90 এবং X90 Pro স্মার্টফোনের দাম (সম্ভাব্য)
Vivo X90 স্মার্টফোনটি আন্তর্জাতিক মার্কেটে MYR 3,699 (প্রায় 70,000 টাকা) এবং Vivo X90 Pro মডেলটি MYR 4,999 (প্রায় 95,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। ভারতেও এই ফোনগুলির দাম একই হতে পারে।
Vivo X90 সিরিজের স্পেসিফিকেশন (গ্লোবাল)
- 6.78-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে
- 12GB RAM + 256GB স্টোরেজ
- MediaTek Dimensity 9200
এখানে আপনাদের এই ফোনগুলির আন্তর্জাতিক স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। অনুমান করা হচ্ছে যে ভারতেও এই ফোনগুলি একই স্পেসিফিকেশনসহ লঞ্চ হবে। Vivo X90 এবং X90 Pro স্মার্টফোনে 2800 × 1260 পিক্সেল রেজলিউশনসহ 6.78-ইঞ্চি Full HD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Q9 Ultra-Vision AMOLED প্যানেল স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। উভয় স্মার্টফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি এবং 1300নিটস ব্রাইটনেস এবং 2160Hz PWM ডাইমিং এর মতো ফিচারগুলির সাপোর্ট দেখা যাবে। আরও পড়ুন: অফিসিয়ালি উপলব্ধ হল Android 14 Beta, জেনে নিন ফিচার, ডাউনলোডের পদ্ধতি এবং eligible ডিভাইসগুলির তালিকা
এছাড়াও উভয় স্মার্টফোনেই MediaTek Dimensity 9200 প্রসেসর রয়েছে যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং যা 3.05GHz ক্লক স্পিডে কাজ করে। X90 ফোনে Android 13 সহ FuntouchOS 13 রয়েছে এবং X90 Pro OriginOS 3 এ রান করে। এই Vivo স্মার্টফোনগুলি 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ সাপোর্ট করে।
- 50MP IMX989 সেন্সর
- 4,870mAh ব্যাটারি
X90 ফোনে 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP IMX866 প্রাথমিক সেন্সরসহ 12MP পোর্ট্রেট লেন্স রয়েছে। যেখানে X90 Pro ফোনে 50MP IMX989 সেন্সর যুক্ত 12MP IMX663 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP IMX758 পোর্ট্রেট লেন্স সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ ডিটেইলস
এছাড়া উভয় ফোনেই 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট রয়েছে। শুধু তাই নয়, Vivo উভয় স্মার্টফোনই 5G SA/NSA এবং Dual 4G VoLTE সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X90 ফোনে 4,810 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সেখানে Vivo X90 Pro স্মার্টফোনটি 4,870 mAh ব্যাটারি সাপোর্ট করে। দুটি মোবাইল ফোনেই 120W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। এর সাথে Pro মডেলটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
