Highlights
- OnePlus Nord CE 3 Lite এর পর এবার Nord 3 লঞ্চ হবে।
- মে মাসের শেষ নাগাদ মার্কেটে আসতে পারে এই OnePlus মোবাইল।
- লিক রিপোর্টে OnePlus Nord 3 এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি ভারতে লঞ্চ হয়েছে, যার দাম 19,999 টাকা। এবার কোম্পানি ভারতে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্ল্যান করছে। খবরে বলা হয়েছে যে OnePlus Nord 3 স্মার্টফোনটি শীঘ্রই দেশে ‘Nord’ সিরিজের অধীনে লঞ্চ হতে পারে। একটি নতুন লিকে Nord 3 এর দামের রেঞ্জ এবং স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে মুক্তি পাবে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন বিস্তারিত
ভারতে OnePlus Nord 3-এর ভারতে দাম কত হবে?
টিপস্টার যোগেশ ব্রার OnePlus Nord 3 সম্পর্কিত নতুন লিক শেয়ার করেছেন। তার মতে ভারতে Nord 3-এর প্রারম্ভিক দাম প্রায় 30 হাজার টাকার কাছাকাছি হবে এবং এই ফোনের সবচেয়ে বড় মডেলের দাম 40 হাজার বাজেট পর্যন্ত যেতে পারে।
ভারতে এইসময় লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন
লিক রিপোর্টে কোন নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। লঞ্চ টাইমলাইন সম্পর্কে কথা বলতে গিয়ে টিপস্টার দাবি করেছেন যে OnePlus Nord 3 আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে মার্কেটে লঞ্চ হবে। অর্থাৎ এই OnePlus এর এই মোবাইলটি ভারতে মে মাসের শেষ দিকে বা জুনের শুরুতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: BSNL-এর এই রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ডেটাসহ পাবেন একাধিক সুবিধা, দাম 500 টাকারও কম
OnePlus Nord 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.7″ 1.5K AMOLED
- 120Hz রিফ্রেশরেট
- MediaTek Dimensity 9000
- 64+8+2MP রেয়ার ক্যামেরা
- 16MP সেলফি ক্যামেরা
- 5,000mAh ব্যাটারি
- 80W ফাস্ট চার্জিং
লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 3 ফোনটি একটি 6.7-ইঞ্চি বড় ডিসপ্লে সাপোর্ট করবে, যা 1.5K রেজলিউশনের সহ লঞ্চ হবে। এই ফোনের স্ক্রিন একটি AMOLED প্যানেলে তৈরি বলে জানা গেছে, যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে।
OnePlus Nord 3 স্মার্টফোনটি একটি 5G ফোন হবে, যেখানে প্রসেসিংয়ের জন্য MediaTek Dimensity 9000 Octacore প্রসেসর দেওয়া যেতে পারে। এই মোবাইলটি Android 13 OS-এ লঞ্চ হবে যার সাথে অক্সিজেন OS এর UI লেয়ার দেখা যাবে। আরও পড়ুন: HP, Bharat Petroleum এবং Indane গ্রাহকরা WhatsApp এর মাধ্যমে বুক করুন সিলিন্ডার, জেনে নিন পদ্ধতি
OnePlus Nord 3 ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করতে পারে। লিক অনুসারে, এর ব্যাক প্যানেলে একটি 64-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দেওয়া হবে, যার সাথে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের অন্যান্য লেন্স থাকবে। ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি সেন্সর দেওয়া যেতে পারে।
OnePlus Nord 3 সংক্রান্ত লিকে বলা হয়েছে এই মোবাইল ফোনটি 80W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে বলেও জানিয়েছেন টিপস্টার যোগেশ ব্রার। আরও পড়ুন: জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












