Highlights
- Android 14 Beta 1 ভার্সন অফিসিয়ালি রোল আউট করা হয়েছে।
- প্রাথমিক পর্যায়ে এটি Google Pixel ডিভাইসে পাওয়া যাবে।
- Android 14 স্মার্টফোনকে সেফ, সিকিওর এবং এডভান্স করে তুলবে।
Google এর তরফে Android 14 Beta 1 ভার্সন অফিসিয়ালি রোল আউট করা হয়েছে। এই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি প্রথমে Google Pixel ফোনে উপলব্ধ হবে, তারপরে এটি ধীরে ধীরে সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য প্রকাশ করা হবে। Android 14 এর সাথে অনেক নতুন এবং উন্নত ফিচার এসেছে যা আগের থেকে অনেক বেশি সুবিধাজনক এবং সিকিওর। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ ডিটেইলস
Android 14 এর ফিচার
Privacy
- সবার প্রথমে ডেটা সিকিউরিটি এবং প্রাইভেসির সম্পর্কে কথা বললে Android 14 এর সাথে Google Accessibility Data Sensitive নিয়ে এসেছে যা প্রতিবন্ধী ইউজারদের জন্য উপকারী। এটি অ্যাপটিকে ফোনের সীমিত এবং প্রয়োজনীয় অ্যাক্সেসিবিলিটি পরিষেবাগুলি ব্যবহার করার অনুমতি দেবে।
- এই ফিচারটি ইউজারদের পার্সোনাল ডিটেইলস এবং প্লেইন টেক্সট পাসওয়ার্ড যেমন ইউজার ডেটা প্রোটেক্ট করবে যেমন ব্যাঙ্কিং ট্রানজেকশন, টাকা ট্রান্সফার এবং শপিং অ্যাপস ইত্যাদিতে অতিরিক্ত যত্ন নেবে।
- TalkBack এবং অন্যান্য অনুরূপ পরিষেবা শারীরিকভাবে প্রতিবন্ধী মোবাইল ইউজারদের অতিরিক্ত পরিষেবা দেওয়ার পাশাপাশি, তাদের ডেটা থার্ড পার্টি অ্যাপ থেকে তাদের সিকিওর করবে।
- Play Protect এই বিষয়টি খেয়াল রাখবে যাতে Google Play Store থেকে ডাউনলোড করা অ্যাপ বা গেমগুলি তার সিস্টেম এবং প্রাইভেসির বিষয়ে দাবি করা প্রত্যেকটি কথা যেন সম্পূর্ণ সত্য হয়।
Personalization
Per app language preferences অ্যান্ড্রয়েড ইউজারদের সুযোগ দেবে যাতে তারা তাদের স্মার্টফোনে আলাদা আলাদা অ্যাপ আলাদা আলাদা ভাষায় ব্যবহার করতে পারে। মানে এবার আর পুরো ফোনটি শুধুমাত্র একটি ভাষায় চালানোর কোন বাধ্যবাধকতা থাকবে না৷ আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে মুক্তি পাবে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন বিস্তারিত
Graphics
ফোন ব্যবহারের মজা দ্বিগুণ হয়ে যায় যদি এর থিম এবং ট্রানজিশন আকর্ষণীয় হয়। Android 14-এও Google গ্রাফিক্স ক্যাপাবিলিটি আরও বাড়িয়েছে। অ্যাপ ওপেন, অ্যাপ স্যুইচ এবং উইজেটগুলি আরও স্মুথলি কাজ করবে।
Smart System UI
- Android 14 এর সাথে Google Framework এবং System UI এর প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে এবং এটিকে আধুনিক করেছে। Framework যেখানে পরিষেবাগুলি প্রদান করে, সেখানে সিস্টেম UI সেই সার্ভিসগুলির ইউজার কন্ট্রোল প্রদান করে।
- New back arrow এর সাথে জেসচার নেভিগেশন সহজ করার চেষ্টা করা হয়েছে। নতুন OS এ যে কোনো উইন্ডো থেকে ফিরে যাওয়ার জন্য ব্ল্যাক অ্যারো চালু করা হয়েছে।
- Sharesheets এবং Push Dynamic Shortcut এর মতো নতুন অপশন ফোন ফাইলকে অ্যাপের মাধ্যমে শেয়ার করা সহজ করে তুলবে। এর সাথে ডাইরেক্ট শেয়ারের মত ফিচারগুলি শুধুমাত্র সিঙ্গেল ট্যাপে ফাইল শেয়ারিং অপশন প্রদান করবে।
কিভাবে Android 14 পাবেন?
Android 14-এর দুটি ডেভেলপার প্রিভিউ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কোম্পানি দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এখন Google তার Beta 1 ভার্সন রোলআউট করেছে। Android 14 Beta 1 ওভার-দ্য-এয়ার অর্থাৎ OTA আপডেটের মাধ্যমে রোল আউট করা হয়েছে। গুগল তার পিক্সেল ফোন ইউজারদের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট শেয়ার করছে। আরও পড়ুন: BSNL-এর এই রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ডেটাসহ পাবেন একাধিক সুবিধা, দাম 500 টাকারও কম
অন্যদিকে যারা গত বছর Android 13 Beta প্রোগ্রামের জন্য এনরোল করেছেন তারা ইতিমধ্যেই Android 14 এর জন্য যোগ্য। এই ভার্সনটি সমস্ত Google Pixel স্মার্টফোনের জন্য উপলব্ধ হয়েছে।
এই ফোনগুলি প্রথমে Android 14 Beta 1 আপডেট পাবে
- Google Pixel 4a (5G)
- Google Pixel 5
- Google Pixel 5a
- Google Pixel 6
- Google Pixel 6 Pro
- Google Pixel 6a
- Google Pixel 7
- Google Pixel 7 Pro
কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন Android 14 Beta?
Android 14 Beta এর জন্য এনরোল করুন
- প্রথমে আপনার Google Pixel ফোনে Android Beta-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
- এখানে আপনি “View your eligible devices” বাটনটি দেখতে পাবেন, এটিতে ক্লিক করতে হবে।
- তারপর তালিকা থেকে আপনার পিক্সেল ডিভাইসের মডেল সিলেক্ট করতে হবে।
- এখানে “Opt in” এর বোতামটি দেখা যাবে, এখানে ট্যাপ করার সাথে সাথেই আপনি Android 14 Beta প্রোগ্রামে এনরোল হবেন।
Android 14 Beta তে ফোন আপডেট করুন
- Android 14 Beta তে এনরোল করার পরে, পিক্সেল ফোনে setting খুলতে হবে।
- Setting এ উপস্থিত System অপশনে যান এবং সেটি খুলুন।
- সিস্টেমে System Update অপশন আসবে, সেটিতে ট্যাপ করুন।
- আপনার ফোনে নতুন Android OS ডাউনলোড করার পরে এটি ইনস্টল করার জন্য স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














