Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল সস্তা Vivo Y03t স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে লঞ্চ হল সস্তা Vivo Y03t স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গত মার্চ মাসে ভিভো গ্লোবাল মার্কেটে তাদের Y03 ফোনটি পেশ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আরেকটি কম দামের এন্ট্রি লেভেল স্মার্টফোন Vivo Y03t লঞ্চ করা হয়েছে। এই ফোনে Unisoc T612 চিপসেট, expandable RAM সহ 8GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি, 13MP রেয়ার ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Vivo Y03t ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y03t ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট, 269PPI পিক্সেল ডেনসিটি, 70% NTSC কালার স্যাচুরেশন, 528nits পীক ব্রাইটনেস ও ক্যাপাসিটিভ মাল্টি টাচ ফিচার রয়েছে।

প্রসেসর: Vivo Y03t ফোনে প্রসেসিঙের জন্য 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T612 চিপসেট যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে RAM বাড়ানোর জন্য এই ফোনে 4GB expandable RAM রয়েছে। এছাড়া স্টোরেজ বাড়ানোর জন্য মেমরি কার্ড স্লটও যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y03t ফোনে দ্যেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Vivo Y03t ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়েল সিম 4G, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Vivo Y03t ফোনটির ডায়মেনশন 163.63 × 75.58 × 8.39mm এবং ওজন 185 গ্রাম।

Vivo Y03t ফোনের দাম