লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo Y04s ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, শীঘ্রই কম দামে হতে চলেছে লঞ্চ

কয়েক দিনের মধ্যেই ভিভো তাদের নতুন এবং কম দামে ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি বাজারে Vivo Y04s নামে পেশ করা হতে পারে। লঞ্চের আগেই XpertPick এবং টিপস্টার সুধাংশু অম্ভোরের মাধ্যমে আপকামিং ভিভো ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। এই এন্ট্রি লেবল ফোনটি Vivo Y03 সিরিজের আপগ্রেড ভার্সন হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y04s ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo Y04s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y04s ফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির বড় LCD HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি দৈনন্দিন কাজ, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যাবহারে জন্য যথেষ্ট।
  • প্রসেসর ও নেটওয়ার্ক: এই ফোনটিতে Unisoc T612 প্রসেসর দেওয়া হতে পারে, ফলে এটি 4G LTE কানেক্টিভিটি সহ পেশ করা হবে। এই প্রসেসর এন্ট্রি লেবল ফোনের জন্য যথেষ্ট ভালো অপশন।
  • RAM ও স্টোরেজ: Vivo Y04s ফোনটিতে 4GB RAM থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 64GB এবং 128GB এর মতো দুটি স্টোরেজ অপশন থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্টোরেজ microSD কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার প্যানেলে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি ও চার্জিং: ফোনটিতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • সফটওয়্যার: Vivo Y04s ফোনটি Android 14 এবং Funtouch OS 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য Vivo Y04s ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট, 5GHz Wi-Fi, Bluetooth 5.0, ও USB Type-C পোর্টের মতো ফিচার দেওয়া হতে পারে।
  • ডায়মেনশন ও ওজন: ফোনটির ডায়মেনশন 163.78 x 75.73 x 8.39mm এবং ওজন প্রায় 185 গ্রাম হবে বলে জানানো হয়েছে।

Vivo Y04s এর সম্ভাব্য দাম ও লঞ্চ ডিটেইলস

এখনও পর্যন্ত আপকামিং Vivo Y04s ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে ফোনটি কম দামে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo Y04 ফোনটিও লঞ্চ করা হয়নি। তাই Y04s ফোনটি Y04 ফোনের পর আপগ্রেটেড ফিচার সহ বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here