ভিভো তাদের Vivo Y18 এবং Y18e স্মার্টফোন ভারতীয় বাজারে আগেই লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে আরও একটি সস্তা Vivo Y18i স্মার্টফোন পেশ করেছে। আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এই ফোনটি মাত্র 7,999 টাকা দামে অফালাইন স্টোরে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y18i এর দাম
- ভিভো নতুন স্মার্টফোনটি ভারতীয় অফলাইন বাজারে সিঙ্গেল স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে সেল করা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
- আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y18i স্মার্টফোন 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ সহ 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
Vivo Y18i এর স্পেসিফিকেশন
- 6.56 ইঞ্চির ডিসপ্লে
- Unisoc Tiger T612 প্রসেসর
- 4GB RAM + 64GB স্টোরেজ
- 13 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা
- 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর
- 5,000এমএএচ ব্যাটারি
ডিসপ্লে: Vivo Y18i স্মার্টফোনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির বড়ো এইচডি ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট এবং 528নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
প্রসেসর: Vivo Y18i স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড এবং ফ্যানটাচ ওএস 14.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc Tiger T612 চিপসেট দেওয়া হয়েছে।
স্টোরেজ: নতুন এবং সস্তা ভিভো স্মার্টফোনে 4GB RAM, 4জিবি এক্সন্টেডেড RAM ফিচার দেওয়া হয়েছে। এর মাধ্যমে 8GB RAM ব্যাবহার করা যাবে। তবে ইন্টারনাল স্টোরেজের জন্য 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1টিবি পর্যন্ত সাপোর্ট করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y18i স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে এফ/2.2 অ্যাপাচারযুক্ত 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং এফ/3.0 অ্যাপাচারযুক্ত 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি জন্য 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Vivo Y18i স্মার্টফোন জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং সহ পেশ করা হয়েছে। এই ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, 4জি নেটওয়ার্ক এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
