যেসব ইউজাররা কম দামে স্মার্টফোন কেনার কোথা ভাবছেন, ভিভো সেইসব ইউজারদের জন্য একটি নতুন অপশন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Y সিরিজের অধীনে Vivo Y18t স্মার্টফোনটি 10 হাজার টাকার থেকে কম দামে পেশ করা হয়েছে। এই লো বাজেট রেঞ্জে ফোনটিতে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y18t স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y18t এর স্পেসিফিকেশন
- 6.56″ এইচডি + 90হার্টস ডিসপ্লে
- ইউনিসোক টি612 প্রসেসর
- 4GB RAM + 128GB স্টোরেজ
- 4GB এক্সন্টেডেড RAM
- 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
- 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর
- 15ওয়াট 5,000এমএএইচ ব্যাটারি
ডিসপ্লে: Vivo Y18t স্মার্টফোনটিতে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2.5D Curved প্রটেক্টেড ওয়াটারড্রপ নচ স্টাইল স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে 840nits ব্রাইটনেস এবং 269ppi পিক্সেল ডেনসিটি রয়েছে।
প্রসেসর: Vivo Y18t ফোন অ্যান্ড্রয়েড ওএস দিয়ে তৈরি ফ্যানটাচ ওএস 14.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 12এনএম ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: Vivo Y18t ফোনটি ভারতে 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB এক্সন্টেডেড RAM ফিচারের সহযোগিতায় ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM সহ 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে LPDDR4X RAM + eMMC 5.1 ROM ফিচার রয়েছে। এই ফোন 128GB স্টোরেজ এবং 1TB মেমরি কার্ড সাপোর্ট করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y18t ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.2 অ্যাপারচারযুক্ত 50MP মেইন সেন্সর এবং এফ/3.0 অ্যাপারচারযুক্ত 0.08MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে Vivo Y18t ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপারচারযুক্ত 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18t ফোনটিতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: Vivo Y18t ফোনটি IP54 রেটিং সহ পেশ করা হয়েছে।সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে বেসিক কানেক্টিভিটি ফিচার সহ OTG এবং FM মতো ফিচার যোগ করা হয়েছে।
Vivo Y18t এর দাম
নতুন ভিভো স্মার্টফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম মাত্র 9,499 টাকা রাখা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির সেল শুরু হয়ে গেছে। এই ফোনটি Gem Green এবং Space Black কালার অপশনে সেল করা হচ্ছে। ইউজারদের কাছাকাছি অফলাইন আউটলেটগুলিতে এই ফোনের সেল শুরু করা হবে।
