এই বছর আগস্ট মাসে ভারতে Vivo Y20i ফোনটির সঙ্গে Vivo Y20 লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় কোম্পানি তাদের Vivo Y20 ফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। এবার আমরা অফলাইন রিটেইল সোর্স থেকে খবর পেয়েছি যে কোম্পানি এই ফোনটির 6 জিবি র্যাম ভেরিয়েন্টও নিয়ে এসেছে যা আগামী সপ্তাহ থেকে সেল করা হবে। তবে সেল শুরু হওয়ার আগেই Vivo Y20 এর 6 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম জানা গেছে। এই নতুন ভেরিয়েন্ট মাত্র 13,990 টাকা দামে সেল করা হবে এবং ফোনটির সেলে ব্যাঙ্ক অফারও দেওয়া হবে। এছাড়া ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 12,990 টাকা দামে সেল করা হয়। ফোনটির এই নতুন ভেরিয়েন্টে র্যাম ছাড়া অন্য কোনো পরিবর্তন করা হয়নি।
আরও পড়ুন: 6GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy F41, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ
ডিজাইন
কোম্পানির Vivo Y20 তে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। নচ থাকার কারণে ফোনটির ডিসপ্লের ডান ও বাঁদিকে যথেষ্ট পাতলা বেজল আছে। তবে নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া বডি পার্ট আছে। ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই সেটআপে তিনটি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ আছে। ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে। এছাড়া ফোনটির নিচের প্যানেলে 3.5 এমএম হেডফোন জ্যাক ও স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে।
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo Y20 তে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.51 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি ও 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 4GB RAM, 4500 mAh ব্যাটারী ও 48MP কোয়াড রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo Y51
ফোটোগ্রাফির জন্য Vivo Y20 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে দুটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে। ভিডিও কলের জন্য এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y20 তে 18 ওয়াট ফ্ল্যাশ চার্জিং টেকনিকযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
