আগামী কিছু দিনের মধ্যে টেক ব্র্যান্ড ভিভো তাদের Y200 সিরিজের নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করতে পারে। এই ফোনটি Vivo Y200 Pro 5G নামে ভারতের বাজারে পেশ করা হতে পারে। ভারতের বিআইএস এবং আন্তর্জাতিক স্তরের ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হতে দেখে এই সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y200 Pro 5G ফোনের BIS এবং ব্লুটুথ এসআইজি লিস্টিং
- ভারতের BIS সাইটে একটি নতুন ডিভাইস V2401 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
- এই একই মডেল নাম্বার সহ স্মার্টফোন ব্লুটুথ এসআইজি সাইটে Vivo Y200 Pro 5G নামে সার্টিফাই করা হয়েছে।
- নাম ও মডেল নাম্বার ছাড়া এখানে ফোনটি সম্পর্কে আর কিছুই জানানো হয়নি, তবে এই ফোনটি শীঘ্রই ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
- উল্লেখ্য V2401 ছাড়া V2303 মডেল নামবারটিও Vivo Y200 Pro 5G ফোনের সঙ্গেই জড়িত।
- জানিয়ে রাখি আগের মডেল Vivo V29e ফোনের মডেল নাম্বার ছিল V2303। অর্থাৎ এই ফোনদুটি অনেকটা কাছাকাছি হতে পারে।
Vivo Y200 Pro 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
গুগল প্লে কনসোল সাইটেও Vivo Y200 Pro 5G ফোনটি দেখা গেছে। এখানে ফোনটির গুরুত্বপুএন স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
- ডিসপ্লে: লিস্টিং ও অন্যান্য ডিটেইলস অনুযায়ী Vivo Y200 Pro 5G ফোনে ফুল এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এই পাঞ্চ হোল ডিসপ্লেতে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন পাওয়া যাবে।
- প্রসেসর: গুগল প্লে কনসোল লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর যোগ করা হতে পারে। এই প্রসেসর 6nm প্রসেসে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: গুগল প্লে কনসোলে এই ফোনটি 8GB RAM সহ লিস্টেড করা হয়েছিল। তবে ফোনটি একাধিক স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
- ওএস: আপকামিং Vivo Y200 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।
