ভিভো গত মাসে ভারতে তাদের কম দামের স্মার্টফোন Vivo Y30 লঞ্চ করেছিল। পাঞ্চ হোল ডিসপ্লে ও 5,000 এমএএইচ ব্যাটারীযুক্ত এই ফোনটি তখন একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে মার্কেটে আনা হয়। কিন্তু এখন বছর শেষ হওয়ার আগেই কোম্পানি এই ফোনটিকে আরও শক্তিশালী করে ফোনটির নতুন র্যাম ভেরিয়েন্ট পেশ করেছে। আজ থেকেই এই ভিভো ফোনটি অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোরে সেল করা হবে।
আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে LG K42 ও LG K52 স্মার্টফোন, সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য
কোম্পানি তাদের Vivo Y30 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে এবং এতে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.47 ইঞ্চির আইপিএস এলসিডিআল্ট্রা ‘ও’ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের তিন দিক বেজল লেস করা হয়েছে ও নিচের দিকে চিন পার্ট আছে। স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এই ফোনটির ডায়মেনশন 162.04 × 76.46 × 9.11 এমএম ও ওজন 197 গ্ৰাম।
Vivo Y30 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএস 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি এতদিন 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হত। এখন ফোনটির নতুন 6 জিবি র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।
আরও পড়ুন: দাম কমে গেছে 8GB RAM ও 6টি ক্যামেরাওয়ালা OPPO F17 Pro এর দাম, জেনে নিন নতুন দাম
ফোটোগ্রাফির জন্য Vivo Y30 তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও দুটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য Vivo Y30 তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y30 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









