ভিভো অফিসিয়ালি তাদের Y300 সিরিজ সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 21 নভেম্বর আপকামিং vivo Y300 5G ফোনটি লঞ্চ করা হবে। এই নতুন ফোনটি অসাধারণ ডিজাইন এবং শক্তিশালী ফিচার সহ পেশ করা হবে। একইসঙ্গে ফোনটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং vivo Y300 5G ফোনটির লঞ্চ ডেট, সময় এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।
vivo Y300 5G এর ভারতীয় লঞ্চ ডেট কনফার্ম
- কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আগামী সপ্তাহে অর্থাৎ 21 নভেম্বর আপকামিং vivo Y300 5G ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
- নিচে দেওয়া টিজারে দেখা গেছে 21 নভেম্বর দুপুর 12:00টা ফোনটি লঞ্চ করা হবে।
- ফোনটির টিজারে শারুখ খান এর মেয়ে সুহানা খান কে দেখা যাচ্ছে। কোম্পানির জন্য প্রথমবার পোস্টারে দেখা গেল।
- কোম্পানির পক্ষ থেকে ফোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
vivo Y300 5G এর ডিজাইন
নতুন পোস্টার ইমেজ অনুযায়ী Vivo Y300 5G ফোনে ফ্ল্যাট রেয়ার এবং সাইড প্যানেল দেখা যাচ্ছে। ফোনটির ব্যাক প্যানেলে একটি পিল শেপ ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই সেটআপে দুটি রাউন্ড সার্কেল ইন্টারনাল ইউনিট এবং একটি LED রিং রয়েছে। ছবির মাধ্যমে ফোনটি সিলভার/গ্রে, ডার্ক ব্লু/পার্পল এবং গ্রিনের মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলের সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Vivo Y300 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
লঞ্চের আগেই আমরা আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছিলাম। এই স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা হল।
- ডিসপ্লে: Vivo Y300 5G ফোনে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে বলে জানা গেছে।
- প্রসেসর: আপকামিং Vivo Y300 5G ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টস হাই ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
- স্টোরেজ: Vivo Y300 5G ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে ভার্চুয়াল RAM ফিচার থাকতে পারে। একইসঙ্গে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট দেওয়া হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y300 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল IMX882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 32MP ক্যামেরা থাকতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y300 5G ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
