ভিভো তাদের vivo Y600 5G সিরিজের vivo Y600i, vivo Y600 Pro এবং vivo Y600 Turbo স্মার্টফোন লঞ্চ করেছে। চীনের বাজারে ফোনগুলি সেল করা হয়। কোম্পানি জানিয়েছে শীঘ্রই এই সিরিজের vivo Y600 5G ফোনটি বাজারে পেশ করা হবে। Google Play Console এ আপকামিং vivo Y600 5G ফোনটি প্রকাশ্যে এসেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি টেক মঞ্চে লঞ্চ করা হতে পারে।
vivo Y600 5G ফোনের ডিটেইলস
গুগল প্লে কনসোল ডেটাবেসে vivo Y600 5G ফোনটি লিস্টেড রয়েছে। এই লিস্টিঙে ফোনটি V2655 মডেল নাম্বার এবং V2626 কোড নাম সহ দেখা গেছে। প্রথমে মালেশিয়াতে একই ডিভাইস কোড সহ vivo V80 Lite 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং আগামী 6 অক্টোবর ভারতে আসন্ন vivo S2 FE ফোনটি একই কোড নাম সহ লঞ্চ করা হবে। অর্থাৎ চীনের বাজার আপকামিং vivo Y600 ফোনটি এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।
vivo Y600 5G ফোনের স্পেসিফিকেশন
Vivo Y600 5G ফোনটি সত্যিই মালয়েশিয়াতে লঞ্চ করা Vivo V80 Lite ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হলে এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও ধারণা করাই যায়। প্রসেসিঙের জন্য vivo V80 Lite 5G ফোনে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300e অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 4nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর রান করতে সক্ষম। একই স্পেসিফিকেশন vivo Y600 5G ফোনেও দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
vivo Y600 5G ফোনটি 10000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একই ব্যাটারি ক্যাপাসিটি vivo V80 Lite 5G ফোনেও দেওয়া হয়েছে। জানিয়ে রাখি vivo Y600 সিরিজের vivo Y600 Turbo ফোনটিতে 9000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং vivo Y600 Pro ফোনটি 10200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তাই vivo Y600 5G ফোনে 10000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
vivo V80 Lite 5G ফোনের মতো vivo Y600 5G ফোনটিতেও 6.84-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন যোগ করা হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির vivo Y600 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে 32MP সেলফি সেন্সর যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo Y600 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। আপকামিং ভিভো ফোনটি অক্টোবর মাসে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।










