Home খবর 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন vivo Y6c 4G, জেনে নিন ডিটেইলস

6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন vivo Y6c 4G, জেনে নিন ডিটেইলস

চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো তাদের হোম মার্কেট চীনে vivo Y6c 4G নামে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। লো বাজেট এই ফোনটির দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 12 হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে। কম দাম সত্ত্বেও এই ফোনে 6500mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং Expandable RAM টেকনোলজির দৌলতে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

vivo Y6c 4G ফোনের দাম

চীনের বাজারে vivo Y6c 4G ফোনটি 4GB RAM + 128GB Storage সহ 899 ইউয়ান দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 12,750 টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি Twilight Black, Sunset Blue এবং Flowing Clouds White কালার অপশনে সেল করা হবে। ভারতের বাজারে vivo Y6c 4G ফোনটি লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।

vivo Y6c 4G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y6c 4G ফোনে UniSoC T7225 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno G57 GPU যোগ করা হয়েছে।

vivo Y6c 4G ফোনে Expandable RAM টেকনোলজির দৌলতে এই ফোনের 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এবং অ্যাপ সুইচিঙের জন্য এতে LPDDR4X RAM টেকনোলজি রয়েছে।

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে এবং ক্রমাগত ব্যাবহারের পর‌ও ফোনটির ব্যাটারি হেল্থ 80% এর চেয়ে বেশি বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি OTG রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

vivo Y6c 4G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে DC ডিমিং এবং লো ব্লু লাইট ফিচার দেওয়া হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পর‌ও চোখের তেমন ক্ষতি হবে না।

ফটোগ্রাফির জন্য vivo Y6c 4G ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 8MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে শক প্রুফ বডি দেওয়া হয়েছে এবং জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে।

vivo Y6c 4G ফোনটি ভারতে লঞ্চ করা হবে না, তবে যারা একটি নতুন ও সস্তা ভিভো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য বাজারে উপস্থিত vivo Y05 ফোনটি সুন্দর বিকল্প। গত এপ্রিল মাসে এই ফোনটি 12,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6500mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে।