কয়েক দিন আগে খবর পাওয়া গেছে ভিভো মাঝারি বাজেটে তাদের নতুন ফোন ওয়াই83 প্রো লঞ্চ করতে চলেছে এবং আজ কোম্পানি ফোনটি লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স আয়োজন করেনি তবে ফোনটি অফলাইন স্টোরে দেখা যাচ্ছে। আবার কিছু দোকানে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে। ভারতে ভিভো ওয়াই83 প্রোর বেস্ট বাই প্রাইস 15,990 টাকা রাখা হয়েছে। ফোনটি কোম্পানির বেশ কিছু নতুন ফিচারযুক্ত।
ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এতে 6.22 ইঞ্চির 2.0 ফুল ভিউ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে নচ ডিসপ্লে আছে যেখানে ফ্রন্ট ক্যামেরা ও অন্যান্য সেন্সর আছে। এই ফোনটি নতুন 19’9 আসপেক্ট রেশিওযুক্ত এবং এই ফোনের স্ক্রিন রেজলিউশন এইচডি+ ও 1520 × 720 পিক্সেল। এখনও পর্যন্ত ফোনটির স্ক্রিন কোটিং সম্পর্কে কিছু জানা যায়নি।
ফোটোগ্ৰাফির জন্য ওয়াই83 প্রোতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যার ব্যবহার ভিডিও কল ও কনফারেন্সের জন্য করা যাবে।
এই ফোনে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে মেমরি কার্ড স্লট আছে এবং এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটি ফনটাচ ওএসে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,260 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। ফোনটির চিপসেট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে মনে করা হচ্ছে এতে মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করা হয়েছে।
এই ডুয়েল সিম ফোনটিতে 4জি ভোএলটিই কানেক্টিভিটির সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য কোম্পানি এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দিয়েছে। এই ফোনে আই প্রোটেকশন মোড দেখা যাবে।
কিছু দিন আগে কোম্পানি মাঝারি বাজেটে নচ ডিসপ্লের সঙ্গে ভিভো ওয়াই81 ফোনটিও লঞ্চ করেছে। এই ফোনটির দাম 12,990 টাকা এবং ফোনটি অফলাইন রিটেইল স্টোরের সঙ্গে সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কেনা যাবে।
ভিভো ওয়াই81 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি মিডিয়াটেক এমটি6762 চিপসেটে রান করে ও এতে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে ফোটোগ্ৰাফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও এফ/2.2 অ্যাপার্চারেরই 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।










