Vivo কয়েক দিনের মধ্যেই ভারতে তাদের Z সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি জেড সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আরও জানিয়েছে ভারতে কোম্পানির এই আগামী স্মার্টফোন Vivo Z1 Pro নামে লঞ্চ করা হবে। এবার ফোনটি লঞ্চের আগেই কোম্পানি ফোনটির লুক অফিসিয়ালি পেশ করে দিয়েছে। কোম্পানি Vivo Z1 Pro ফোনটির ফোটো শেয়ার করেছে যেখান থেকে ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও পুরো লুক সম্পর্কে ধারণা করা যায়।
Vivo India তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Vivo Z1 Pro এর প্রোডাক্ট পেজ বানিয়েছে। এই পেজে ফোনটির নামসহ ফোনটির ফোটোও দেখানো হয়েছে। ফোনটির প্রোডাক্ট পেজে Vivo Z1 Pro এর ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেল দেখানো হয়েছে। ফোটো সামনে চলে আসায় খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে Vivo Z1 Pro ফোনটি কিছু দিন আগে চীনে লঞ্চ করা Vivo Z5x ফোনটির ভারতীয় ভার্সন।
লুক
Vivo Z1 Pro ফোনটি ভারতে লঞ্চ হতে চলা ভিভোর প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। ফোনটির ফ্রন্ট প্যানেল সম্পূর্ণ বেজল লেস করা হয়েছে যার তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরের দিকে বাঁদিক ঘেঁষে ছোট হোল দেওয়া হয়েছে এবং এই ছিদ্রের মধ্যেই সেলফি ক্যামেরা অবস্থিত।
কম দামে V-শেপের ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy A10e
Vivo Z1 Pro তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে বাঁদিকে ভার্টিক্যাল শেপে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে ফ্ল্যাশ লাইটও আছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প্যানেলে সিম স্লট আছে।
স্পেসিফিকেশন
Vivo Z1 Pro ফোনটিকে চীনে লঞ্চ করা Vivo Z5x ফোনটির ভারতীয় ভার্সন মনে করা হচ্ছে। Vivo Z5x ফোনটি 6.53 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএস 9 যুক্ত। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হয়েছে।
ডুয়েল ক্যামেরা ও এই নতুন ধরনের ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Google Pixel 4, জানালো কোম্পানি
কোম্পানির পক্ষ থেকে চীনে Vivo Z5x এর চারটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট আছে। Vivo Z5x এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। আশা করা হচ্ছে ভারতে Vivo Z1 Pro একই ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হবে।
ফোটোগ্ৰাফির জন্য Vivo Z5x এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা এআই টেকনিকযুক্ত।
দাম কমলো Oppo A1k ও Oppo A5s ফোনদুটির, জেনে নিন নতুন দাম
সিকিউরিটির জন্য Vivo Z5x এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের বড়ো ব্যাটারী আছে। ভিভো চীনে ফোনটি ব্লু, গ্ৰে ব্লু ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। আশা করা হচ্ছে কোম্পানি ভারতে Vivo Z1 Pro ফোনটিও একই কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
