Home খবর Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন‍্যান‍্য বেনিফিট

Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন‍্যান‍্য বেনিফিট

ভোডাফোন আইডিয়া (Vi) তাদের তাদের পোস্টপেইড গ্ৰাহকদের নিরাশ করে কোম্পানির REDX Family এর অন্তর্গত দুটি পোস্টপেইড প্ল‍্যানের দাম বৃদ্ধি করেছে। এক‌ই সঙ্গে কোম্পানি তাদের পোস্টপেইড গ্ৰাহকদের খুশি করার প্রচেষ্টায় রেড‌এক্স ফ‍্যামিলির অধীনে একটি নতুন পোস্টপেইড প্ল‍্যান পেশ করেছে। এই নতুন পোস্টপেইড প্ল‍্যানের দাম রাখা হয়েছে 1,348 টাকা। এই প্ল‍্যানে উপরি লাভ হিসেবে কয়েকটি ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। চলুন এক নজরে প্ল‍্যানটির সমস্ত ডিটেইলস সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম

প্ল‍্যানের বেনিফিট

ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল‍্যানে প্রাইমারি কানেকশনকে ক‍্যাপিংসহ 150 জিবি আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। এর সঙ্গে ইউজাররা প্রতিদিন 100টি ফ্রি এস‌এম‌এস পাবেন। এছাড়াও গ্ৰাহকরা এই প্ল‍্যান রিচার্জ করে দেশের যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।

দ্বিতীয় কানেকশনের বেনিফিট

এক‌ইভাবে এই প্ল‍্যানে সেকেন্ডারি কানেকশনকে 50 জিবি পর্যন্ত রোল‌ওভারের সঙ্গে 30 জিবি ডেটা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড কলের সঙ্গে 100টি করে এস‌এম‌এসের সুবিধা আছেই।

আরও পড়ুন: Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম

জানিয়ে রাখি কোম্পানি এই প্ল‍্যানে কোনো ধরনের ফ্রি অ্যাড অন কানেকশন দিচ্ছে না। সেকেন্ডারি কানেকশনের জন্য ইউজারদের প্রতি মাসে 249 টাকা দাম দিতে হবে। Vi REDX Family পোস্টপেইড প্ল‍্যানে ইউজাররা সর্বাধিক চারটি সেকেন্ডারি কানেকশন যোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন