Home খবর এই কোম্পানির ইউজারদের জন্য সুখবর, ডিজনি প্লাস হটস্টার সহ পাওয়া যাচ্ছে 8GB ডেটা

এই কোম্পানির ইউজারদের জন্য সুখবর, ডিজনি প্লাস হটস্টার সহ পাওয়া যাচ্ছে 8GB ডেটা

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone idea এর ইউজারদের জন্য সুখবর আছে। Vi একটি নতুন সস্তা প্ল্যান পেশ করেছে। এই নতুন প্ল্যানে একটি OTT প্ল্যানের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে বিনা খরচে OTT অ্যাপ উপভোগ করতে পারবেন। নিচে Vi এর এই নতুন প্রিপেইড প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Vi এর নতুন প্ল্যান

কোম্পানি তাদের ইউজারদের জন্য 169 টাকা দামের নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই নতুন প্রিপেইড প্ল্যানে 28 দিনের বদলে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে নিশ্চিন্তে এক মাস সমস্ত সার্ভিস উপভোগ করা যায়। এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে নিচে জানানো হল।

Vi এর নতুন 169 টাকা দামের প্ল্যানের বেনিফিট

পাওয়া যাবে না এই বেনিফিট

জানিয়ে রাখি এই প্ল্যানে কোনো কলিং বেনিফিট পাওয়া যায় না। তাই ইউজারদের কল করার জন্য কোম্পানির কোনো বেসিক প্ল্যান কিনতে হবেন। এর পাশাপাশি এই প্ল্যানে কোনো ফ্রি এসএমএসও পাওয়া যাবে না।

যারা কল করার জন্য একটি প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য কোম্পানির 155 টাকা দামের প্ল্যানটি বেশ উল্লেখযোগ্য। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে 24 দিন ভ্যালিডিটি দেওয়া হয়।

ভারতে Vodafone Idea 5G লঞ্চ প্ল্যান

2024 সালের শেষের দিকে লাইভ হতে পারে Vi 5G

2024 সালের Vi শেষের দিকে তাদের 5G লাইভ করতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানি আন্ধ্র প্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানার মতো 17টি সার্কেলে 5G স্পেকট্রাম পেয়ে গেছে। কর্ণাটক, কেরল, কোলকাতা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ (পূর্ব), উত্তর প্রদেশ (পশ্চিম), পশ্চিমবঙ্গ, মুম্বই এবং পুণেতে কোম্পানির অনেক গ্রাহক ইতিমধ্যে Vi 5G নেটওয়ার্ক পেতে শুরু করেছেন।