Airtel এবং Reliance Jio টক্কর দেওয়ার জন্য Vodafone Idea (Vi) তাদের রিচার্জ প্ল্যানে বিনা মূল্যে এক্সট্রা ডেটা অফার করছে। ভোডাফোন এক নয় দুই নয় বরং চারটি নতুন প্ল্যানের সাথে ফ্রি 75 জিবি ডেটা করছে। যেই প্ল্যান গুলির সাথে এক্সট্রা ডেটা পাওয়া যাচ্ছে ওই রিচার্জ গুলি লম্বা ভ্যালিডিটি এবং আরও কিছু বেনিফিটস্ সাথে আসবে। এই আর্টিকেলে আমরা আপনাকে সব কটি প্ল্যানের দাম এবং এক্সট্রা পাওয়া যাওয়া Extra Free Data এর সাথে রিচার্জ প্ল্যান গুলির বিস্তারিত আলোচনা করবো।
Vodafone Idea এর প্ল্যানে পাওয়া যাবে এক্সট্রা 75 জিবি ডেটা
Vi এর যেই প্ল্যান গুলিতে আপনি এক্সট্রা 75 জিবি ডেটা পাবেন তার মধ্যে- 601 টাকা, 901 টাকা, 1449 টাকা এবং 2889 টাকার Recharge Plan রয়েছে। এই প্ল্যান গুলির সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Vodafone Idea 601 টাকা দামের প্ল্যান
এই প্ল্যানটির বৈধতা 28 দিন পর্যন্ত এবং এটিতে 3 জিবি ডেইলি ডেটা দেওয়া হয়। এরসাথে আনলিমিটেড ভয়েস কলিং সার্ভিস দেওয়া হয়।100 SMS প্রতিদিন দেওয়া হয়। ইউজারদের উইকএন্ড ডেটা রোলআউটের সুবিধা দেওয়া হয়েছে। Vi Movies & TV VIP এর এক্সেস দেওয়া হয়েছে। শুধু এটাই নয়, 16GB এক্সট্রা ডেটা এবং 1 বছরের জন্য Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হয়েছে।
Vodafone Idea 901 টাকা দামের প্ল্যান
901 টাকার প্ল্যানে ইউজার 48GB অতিরিক্ত ডেটা পাবেন এই প্ল্যানের সাথে 1 বছরের জন্য Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হয়েছে। এছাড়া প্ল্যানটি 70 দিনের বৈধতা সহ, ডেইলি 3 জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে । এছাড়া Plan এ প্রতিদিন 100 SMS দেওয়া হয়েছে। Vi Movies & TV VIP এর এক্সেস দেওয়া হয়েছে।
Vodafone Idea 1449 টাকা দামের প্ল্যান
Vi এর 1449 টাকার প্রিপেইড প্ল্যানে 50GB পর্যন্ত এক্সট্রা ডেটা দেওয়া হবে। এছাড়া প্ল্যানে 180 দিনের বৈধতা সহ, ডেইলি 1.5GB ডেটা , 100 SMS প্রতিদিন এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
Vodafone Idea 2889 টাকা দামের প্ল্যান
ভি আই এর এই প্ল্যানের সাথে বিনামূল্যে 75GB ডেটা এক্সট্রা দেওয়া হবে। এছাড়া প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলিং, 100 SMS/দিন এবং ডেইলি 1.5GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে ইউজার 365 দিনের বৈধতা দেওয়া হবে। এরসাথে ইউজার ভি আই হিরো আনলিমিটেড বেনিফিটস্ দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










