এই কোম্পানির ইউজারদের জন্য সুখবর, ফ্রি পাওয়া যাচ্ছে 48GB ডেটা, দিতে হবে না অতিরিক্ত দাম

ভারতের অন্যতম টেলিকম কোম্পানি Vodafone idea তাদের গ্রাহকদের জন্য কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্রি ডেটা দিচ্ছে। কোম্পানি শুধুমাত্র তাদের 901 টাকা এবং 601 টাকা দামের এই দুটি রিচার্জ প্ল্যানে এই ফ্রি ডেটা দিচ্ছে। এই দুটি প্ল্যানে 48GB পর্যন্ত ডেটা পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফ্রি ডেটা সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি। তবে কোম্পানির ওয়েবসাইটে প্ল্যানের সঙ্গে আলাদাভাবে অ্যাডিশনাল ডেটা অফারের তথ্য দেওয়া রয়েছে। উভয় প্ল্যানে ইউজারদের ফ্রি কলিং, এসএমএস এবং আরও কিছু বেনিফিট পাওয়া যায়। এই পোস্টে উভয় প্ল্যানের বিভিন্ন বেনিফিট এবং অ্যাডিশনাল ডেটা অফার সম্পর্কে বিস্তারিত আলচনা করা হল। আরও পড়ুন: WhatsApp-এ এবার নিজের সঙ্গে করুন চ্যাট, জেনে নিন কিভাবে কাজ করে Message Yourself ফিচার

Vi-এর 601 টাকা দামের প্ল্যান

Vi-এর 601 টাকা দামের এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 3GB করে ডেটা, ফ্রি আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি SMS এবং 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। অ্যাডিশনাল বেনিফিট হিসাবে 1 বছরের জন্য Disney+ Hotstar Mobile subscription এবং 16GB EXTRA Data পাওয়া যায়। এছাড়াও এতে Binge All Night এর মাধ্যমে গ্রাহকরা 12 midnight থেকে সকাল 6am পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। এসব ছাড়াও এই প্ল্যানে Weekend data rollover এবং Data delights এর সুবিধা পাওয়া যায়।

Vi-এর 901 টাকা দামের প্ল্যান

ভোডাফোন আইডিয়ার 901 টাকা দামের প্ল্যানেও প্রতিদিন 3GB করে ডেটা, ফ্রি আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে ফ্রি SMS এর সঙ্গে 70 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অ্যাডিশনাল বেনিফিট হিসাবে 1 বছরের জন্য Disney+ Hotstar Mobile subscription এবং 48GB EXTRA Data পাওয়া যায়। এছাড়াও এতে Binge All Night এর মাধ্যমে গ্রাহকরা 12 midnight থেকে সকাল 6am পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। এসব ছাড়াও এই প্ল্যানে Weekend data rollover এবং Data delights এর সুবিধা পাওয়া যায়। আরও পড়ুন: 60MP Selfie এবং 108MP রেয়ার ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, পাওয়া যায় 13GB RAM এর ক্ষমতা

নোট: এই দুটি প্ল্যানের এক্সট্রা ফ্রি ডেটার লাস্ট ডেট সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here