Home খবর Vodafone Idea এর অসাধারণ অফার, এই প্রসেস গুলি ফলো করে পেয়ে যাবেন VIP মোবাইল নাম্বার

Vodafone Idea এর অসাধারণ অফার, এই প্রসেস গুলি ফলো করে পেয়ে যাবেন VIP মোবাইল নাম্বার

Vodafone Idea এর পক্ষ থেকে ট‍্যারিফ বাড়ানোর পরে গ্রাহকদের নিজের আকৃষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। ভিআই (ভোডাফোন আইডিয়া) নিজের গ্রাহদের Free ডোরস্টেপ ডেলিভারি সহ প্রিমিয়াম/ফ‍্যান্সি/কাস্টমাইজড নাম্বারে‌র সিরিজ পছন্দ করার অপশন দিচ্ছে। গ্রাহকরা এই সুবিধার মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী মোবাইল নাম্বার বেছে নেওয়ার পরে সেই নাম্বারটিকে সরাসরি নিজের বাড়িতে ডেলিভারি‌র মাধ্যমে পেয়ে যাবে।

আরও পড়ুন: Snapdragon 695 SoC চিপসেট, 50MP ডুয়াল রেয়ার ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারির সাথে লঞ্চ হল iQOO U5 5G স্মার্টফোন

Vi VIP/premium mobile number

এই সুবিধার মাধ্যমে ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা নিজের কোনো লাকি নাম্বার, নিজের জন্মদিন অথবা নিজের অ্যানিভার্সারির মতো কোনো নাম্বার পছন্দ করতে পারবে। অর্থাৎ গ্রাহকরা নিজের পছন্দ অনুযায়ী নাম্বার পছন্দ করতে পারবে। এই সুবিধা‌টি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যে‌ই আর এই সুবিধা‌টি হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, কোলকাতা, বেঙ্গালুরু সহ অন‍্যান‍্য প্রসিদ্ধ শহরে শুরু হয়ে গেছে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে নিজের পছন্দের ভিআইপি/প্রিমিয়াম মোবাইল নাম্বার পাওয়া যাবে।

How to choose Vi VIP/premium mobile number

আরও পড়ুন: আবার‌ও ইউজারদের হতাশ করল Vodafone Idea, এখন এই প্ল‍্যানগুলিতে পাওয়া যাবে কম ডেটা এবং 14 দিনের ভ‍্যালিডিটি

ভিআইপি/প্রিমিয়াম নাম্বার দিল্লি, পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, কোলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুর, সুরাট এবং জয়পুরে উপলব্ধ। যদি আপনার পছন্দের নাম্বারটি উপলব্ধ না হয়, তাহলছ ভিআই আপনাকে প্রিমিয়াম/ফ‍্যান্সি নাম্বারে‌র পরামর্শ দেবে। টেলিকম দিগ্গজ ভিআই কোম্পানি আশা করছে যে এই সুবিধা‌ প্রদান করার ফলে ইউজাররা তাদের নেট‌ওয়ার্কের প্রতি আকৃষ্ট হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন