Home খবর টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্পেশাল করে তুলতে শুরু হল নতুন ফিচার Cricket Mode 2024, জেনে নিন ডিটেইলস

টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্পেশাল করে তুলতে শুরু হল নতুন ফিচার Cricket Mode 2024, জেনে নিন ডিটেইলস

বর্তমানে ভারতসহ গোটা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উৎসাহ তুঙ্গে। কোটি কোটি মানুষ তাদের মোবাইল, টিভি এবং অন্যান্য গ্যাজেটে ম্যাচগুলি দেখছেন। এই বিষয়টাকে আরও স্পেশাল করে তুলতে Vu Television Cricket Mode 2024 ফিচারটি শুরু করেছে। যেখানে ইউজারদের ক্রিকেট দেখার এক্সপেরিয়েন্স বদলে যাবে। এই পোস্টে আপনাদের এই নতুন ফিচারের সম্পর্কে ডিটেইলস জানানো হল।

 

Vu Television Cricket Mode 2024

Vu Television রিমোটে একটি শর্টকাট বাটন রয়েছে যা সঙ্গে সঙ্গে ক্রিকেট মোড 2024-এ স্যুইচ করে। যার সাহায্যে ছবি এবং সাউন্ড উভয় সেটিংসই অপ্টিমাইজ হয়ে যায়। দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করার জন্য রিমোটটিকে শক্তিশালী করা হয়েছে। ইতিমধ্যেই একাধিকবার এর টেস্টিং ও হয়ে গেছে।