IP67 আর IP68 রেটিং কি, ফোনে এগুলির চর্চা কেন হয়

আজ স্মার্টফোনে স্ক্রিন, প্রসেসর আর র‍্যামের সাথেই IP রেটিং‌ও চর্চায় থাকে। কিছু ফোন IP 52 এর সাথে লঞ্চ হয় আর কিছু IP67 এর সাথে এভাবেই কিছু ফোন এডভান্স IP68 রেটিং এর কথা বলে। এরকম অবস্থায় সাধারণ ইউজার্সদের মনে এই প্রশ্ন হয় যে এই IP রেটিং‌টা কি আর এর সুবিধা কি। আবার আলাদা আলাদা আইপি রেটিং এর মানে কি। তাহলে চলুন একটি ছোটো আর্টিকেলে এই রেটিং সম্পর্কে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এর সাথে এও বলব যে এই রেটিং কতটা সুবিধাজনক। এই তথ্য আপনার নতুন ফোন কেনার সময় অনেক সাহায্য করবে।

কি এই IP রেটিং

IP Code (আইপি কোড) এর পুরো অর্থ হল ইনগ্রেস প্রোটেকশন রেটিং আবার কিছু জায়গায় একে ইন্টারন‍্যাশনাল প্রোটেকশন রেটিং নামেও জানা যায় (Ingress Protection Rating বা International Protection Rating)। দুই অক্ষরের এই রেটিং আপনার ডিভাইসের সুরক্ষা মানক সিদ্ধান্ত করে। এতে দুই অ্যাল্ফাবেটের পরে দুটি নিউমেরিকেল অংক থাকে যা ডিভাইসের সুরক্ষা মানকের স্ট‍্যান্ডার্ড বোঝায়। IP রেটিং‌কে IEC অর্থাৎ International Electrotechnical Commission দ্বারা পরিভাষিত করা হয়েছে। এই রেটিং সলিড বস্তু (হাত আর আঙুলের মতো শারিরীক অঙ্গ সহিত), ধুলো, আকস্মিক যোগাযোগ আর বিদ্যুৎ আর জলের বিপরীতে প্রদান করা ডিভাইসের সুরক্ষা সম্পর্কে বলে।

এতো হল IP এর কথা। এখন এরপরের দেওয়া অঙ্ক সম্পর্কে বলব। বাস্তবে IEC কোম্পানি দ্বারা ডিভাইসে ধুলো আর জল বাধাপ্রাপ্ত হ‌ওয়ার দাবি রেটিঙে ডিফাইন করে আর সেটিকে 10 এর মধ্যে অঙ্ক প্রদান করে। এইজন্য আপনি দেখেছেন হয়তো যে IP এরপরে 52,67 বা 68 এরমতো অঙ্ক ব‍্যবহার করা হয়।

এরমধ্যে যেটি প্রথম অঙ্ক হয়, সেটি ডিভাইসের ধুলো প্রতিরোধ করার ক্ষমতা দেখায়। আবার দ্বিতীয় অঙ্কটি জল প্রতিরোধ করার ক্ষমতা দেখায়। উদাহরনের জন্য যদি আমরা IP67 এর কথা বলি তাহলে এতে 6 এর অর্থ হলো ধুলো প্রতিরোধ করার ক্ষমতা‌র জন্য IEC দ্বারা কোনো ডিভাইস‌কে 10 এর মধ্যে শুধু 6 দেওয়া হয়েছে। এভাবেই দ্বিতীয় সংখ্যা 7 এর মানে হল IEC ওই ডিভাইস‌কে জল প্রতিরোধ ক্ষমতা‌র জন্য 10 এর মধ্যে 7 দিয়েছে।

কিছু সময়ে আপনি খেয়াল করলে দেখেছেন হয়তো যে কিছু ডিভাইসে IP এরপরে X লেখা থাকে আর তারপরে কোনো সংখ্যা থাকে। তাহলে এবার এটাকে কি বোঝা হবে? উদাহরণ স্বরূপ IPX7 ধরা যাক। এর মানে হল এই ডিভাইস‌টি জল প্রতিরোধ করে কিন্তু ধুলো প্রতিরোধ করতে পারে না। এখানে এক্স এর মানে হল 0। এভাবেই যদি কোনো ডিভাইসে IP6X লেখা থাকে তাহলে তার মানে হল এটি ধুলো প্রতিরোধ করে কিন্তু জল না।

IP52, IP67 আর IP68

এখানে IP এর সাথে যত বড়ো সংখ্যা ব‍্যবহার হয় তার মানে হল যে সেই ডিভাইসটি ওতো বেশি সক্ষম। সবার আগে প্রথম সংখ্যা অর্থাৎ ডাস্ট বা ধুলোর রেটিং সম্পর্কে জানা যাক। কিছু ফোনে আপনি দেখেছেন হয়ত যে IP52 রেটিং থাকে আবার কিছুতে IP67 থাকে। এখানে IP আইপি এর পরের প্রথম সংখ্যা 5 আর 6 এর পার্থক্য। IP5 এর মানে হল যে ডিভাইসটি অনেক সীমিত ধুলো পর্যন্ত সামলাতে পারবে। বেশি ধুলোর কারনে খারাপ হতে পারে। এভাবেই IP6 এর মানে হল ডিভাইসটি ধুলো থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে সক্ষ।

এই রেটিঙে এও বলা জরুরি যে এখনো পর্যন্ত ভারতে যে যে ফোন উপলব্ধ আছে তার মধ্যে ধুলোর জন্য অধিকতম 6 রেটিং‌ই প্রাপ্ত হয়েছে। এতো র‌ইল ধুলোর কথা এবার বলা হবে জলের অর্থাৎ দ্বিতীয় সংখ‍্যার কথা।

এখানে আমরা IP52, IP67 আর IP68 তিনটের উদাহরণ নেব। যদি আপনার ফোন বা ডিভাইস IP52 রেটিং প্রাপ্ত হয় তাহলে এর মানে হল যে এটি কমবেশি ধুলোর সাথে শুধু জলের ছিটা সামলাতে পারবে। সেটাও আবার 15 ডিগ্রী পর্যন্ত। এতে জলের রেটিং 2 যা অনেকটাই কম। যদি সামনে থেকে কমবেশি জলের ছিটা আসে তাহলে এটি বেচে যাবে কিন্তু জল উপর থেকে সরাসরি স্লটে পরলে খারাপ হতে পারে।

এভাবেই যদি আপনার ফোনটি IP67 রেটিঙের হয় তাহলে তার মানে হল যে এটি ধুলোর থেকে পুরোপুরি সুরক্ষিত আর এক মিটার জলে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে। বেশি প্রেশারে গেলে খারাপ হতে পারে। এখানে জলের রেটিং 7 যা ভালো কম বলা যায় না।

যদি আইপি IP68 এর কথা বলা হয় তো এতে ধুলো প্রতিরোধ ক্ষমতা এক‌ই থাকে অর্থাৎ ধুলো থেকে পুরোপুরি সুরক্ষিত কিন্তু 8 রেটিঙের কারনে জলের ক্ষমতা আরো বেড়ে যায়। IP68 রেটিং প্রাপ্ত ফোন দেড় মিটার জলে 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। এখানে গভীরতা বাড়ার সাথে চাপ সহ‍্য করার ক্ষমতা‌ও বেড়ে যায়।

তো এখন আপনি বুঝে গেছেন যে ফোনে বা কোনো ডিভাইসে দেওয়া আইপি রেটিঙের লাভ কি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here