আমরা সবাই AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি। এখনও পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই AI ফিচার ফিল্মে ব্যাবহার হতে দেখেছি, কিন্তু এবার খুব তাড়াতাড়ি আমার আপনার মতো সাধারণ মানুষের হাতে এই ফিচার আসতে চলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চ্যায়ারম্যান Mukesh Ambani তাদের 47th RIL AGM এর মঞ্চ থেকে Jio Brain ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই Jio Brain এআই ফিচার সহ একটি শক্তিশালী টেকনোলজি।
Jio Brain কি?
Jio Brain হল রিলায়েন্সের পক্ষ থেকে লঞ্চ করা একটি এআই পরিচালিত প্ল্যাটফর্ম। প্রতিটি মোবাইল ইউজাদের জন্য একটি ম্যাশিন লগইন ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক। ভারতে Jio Brain পেশ করার প্রসঙ্গে মুকেশ আম্বানি জানিয়েছেন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনের প্রয়োজনীয় উপাদান হয়ে উঠেছে, এই অবস্থাতে দাঁড়িয়ে Jio Network এর মাধ্যমে AI Services উপভোগ করা যাবে। কোম্পানির Jio Brain এর জন্য গুজরাটের জামনগরে Gigawatt-scale AI-ready ডেটা সেন্টার তৈরি করেছে।
Jio এর সবচেয়ে সস্তা AI Services
মুকেশ আম্বানির বক্তব্য অনুযায়ী জিও ব্রেনের জন্য ভারতীয় ইউজারদের বিশ্বের সবচেয়ে কম খরচে এআই সার্ভিস দেওয়া হবে। আম্বানি AGM মঞ্চের থেকে জানিয়েছেন এখনও শুধুমাত্র দামি স্মার্টফোনগুলিতে এআই সার্ভিস দেওয়া হবে, কিন্তু রিলায়েন্সের উদ্দেশ্য ইউজাররা যাতে কম দামের ফোনগুলিতেও এআই সার্ভিসের সুবিধাগুলি উপভোগ করতে পারে।
Jio Brain এর সুবিধা
জিওব্রেন মূলত নিম্নলিখিত 5টি সেক্টরে কাজ করবে:
- রিটেল
- এন্টারটেইনমেন্ট
- অ্যাগ্রিকালচার
- হেল্থকেয়ার
- এডুকেশন
AI Vyapaar: জিও ব্রেইন ব্যাবসায়ের জন্য রিটেলের ক্ষেত্রে সাহায্য করবে। এটি সম্পূর্ণভাবে একটি ব্যাক্তিগত সার্ভিস, এর মাধ্যমে ছোটো শহরে কাজ করা একজন দোকানদার গ্লোবাল বাজারে তাঁর ব্যাবসার পরিধি বাড়াতে পারবে। এটি নিজে থেকেই প্রতিদিনের কাজ থেকে শুরু করে নতুন ফিচারের মাধ্যমে ব্যাবসার উন্নতিতে সাহায্য করবে।
AI Entertainment: জিও ব্রেনের মাধ্যমে ব্যাক্তিগত কন্টেন্ট পাওয়া যাবে। এর মাধ্যমে ইউজাররা বিনোদনের ক্ষেত্রে সহজে উপভোগ করতে পারবেন। কোনো ব্যাক্তির আগ্রহের সঙ্গে সম্পর্কিত কন্টেন্ট দেখানো হবে। এই ফিচারের মাধ্যমে কন্টেন্ট আরও প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় হয়ে উঠবে।
AI Farmers: কৃষি ক্ষেত্রে Jio Brain কৃষকদের সাহায্যের জন্য প্রয়োজনীয় উপাদান হতে চলেছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার কৃষকদের উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করবে। এর মাধ্যমে আবহাওয়ার থেকে শুরু করে মাটির উর্বরতা সম্পর্কে সমস্ত তথ্য কৃষকদের কাছে পৌঁছে যাবে, এর ফলে ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভালো সার থেকে শুরু করে অবশিষ্টের প্রসেসিং পর্যন্ত সমস্ত বিষয়ে AI এর মাধ্যমে উপদেশ পাওয়া যাবে।
AI Doctors: এই এআই ফিচার হেল্থকেয়ার সেক্টরে ডাক্তারদের রোগ বুঝতে এবং চিকিৎসা করার ক্ষেত্রে সাহায্য করবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 24X7 সাধারণ মানুষ এবং চিকিৎসকদের মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তা করবে। দূরবর্তী স্থানে বসবাসকারী সাধারণ মানুষ ভার্চুয়ালি ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারবে। বাচ্চা এবং বৃদ্ধদের এই সার্ভিস জন্য সবচেয়ে বেশি সাহায্য করবে।
AI Teachers: এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষা ক্ষেত্রে বড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই জিও ব্রেইনের উদ্দেশ্য হল হাই কোয়ালিটি এডুকেশনের জন্য কাজ করা। অ্যাডভান্স ফিচার এবং কম খরচে এই সার্ভিস আমার আপনার মতো সাধারণ মানুষ উপভোগ করতে পারবে। আম্বানির বক্তব্য অনুযায়ী এই সার্ভিস বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলবে। বিশেষত্ব হল ছোটো শহরে এবং গ্রামের সাধারণ মানুষ এই সার্ভিস পাবে।
Jio AI Cloud
কোম্পানির পক্ষ থেকে Jio Brain সহ Jio AI Cloud এর ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে সমস্ত রিলায়েন্স জিও ইউজারদের জন্য ক্লাউড স্টোরেজের সুবিধা দেওয়া হবে। ভারতে দীপাবলির সময়েই এই সার্ভিস চালু হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে প্রথমে Reliance Jio AI-Cloud Welcome Offer হিসেবে 100GB ফ্রি ক্লাউড স্টোরেজের বেনিফিট দেবে।










