Virtual RAM কাকে বলে আর এটি মোবাইল ফোনে কেন ব‍্যবহৃত হয়? রইল এই অত্যাধুনিক টেকনোলজি‌ সম্পর্কে বিস্তারিত আলোচনা

Virtual RAM, Expandable RAM , RAM Expansion technology এই শব্দগুলির নাম আপনি হয়তো শুনেছেন। যদিও এইগুলি বলার সময় আলাদা মনে হচ্ছে কিন্তু এইগুলির মানে এক। মোবাইল ফোনের বিজজ্ঞাপনে কিংবা খবরে শুনে থাকবেন হয় তে যে তমুক স্মার্টফোন 8GB RAM-এর সাথে লঞ্চ হয়েছে, কিন্তু এই ফোনে 13GB RAM পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে। এই যে এক্সট্রা 5GB RAM, এটিকেই ভার্চুয়াল RAM বা Expendable RAM বলা হয়। আজকাল বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি নিজেদের মোবাইল ফোনে Expendable RAM টেকনোলজির সাথে লঞ্চ করছে। আমরা এই আর্টিকেলের মাধ্যমে পাঠকদের খুবই সহজ ভাষায় বলতে চলেছি, যে ভার্চুয়াল RAM আসলে কি এবং কিভাবে এটি কাজ করে। তার সাথে আপনি জানতে পেরে যাবেন কোনো স্মার্টফোনে ভার্চুয়াল RAM থাকলে কি কি সুবিধা পাওয়া যায়।

RAM কী?

ভার্চুয়াল RAM কি সেটা জানার আগে এটা জানা বেশি জরুরি যে আসলে RAM কী। সোজা ভাষায় বলতে মোবাইল ফোনে যখন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয় তখন তা ইন্টারনাল স্টোরেজে জমা হয় এবং সেই অ্যাপ ওপেন করতে বা রান করতে গেলে RAM ব্যবহৃত হয়। অর্থাৎ, যে সমস্ত অ্যাপ চলবে সেগুলি RAM মেমোরির মাধ্যমে‌ই চলবে এবং একটি অ্যাপে কাজ করতে করতে অন্য আপে কাজ করা, আবার তৃতীয় কোনো অ্যাপ ওপেন করা, এইরকম অ্যাপ সুইচিং বা মাল্টিটাস্কিং-এর সুবিধা RAM এর দ্বারাই হ্যান্ডেল করা হয়।

Virtual RAM কী?

ফোনে যত বেশি RAM থাকবে ততো বেশি ফোনে মাল্টিটাস্কিং করার জন্য স্পেস পাওয়া যাবে এবং যেকোনো কাজ স্মুথলি ভাবে সম্পন্ন হবে। আজকাল বড়ো বড়ো গেমিং অ্যাপে গেম খেলার জন্য বেশি স্পেস প্রয়োজন হয় এবং তাদের সিস্টেম ফাইলও বড়ো হয়। এইরকম কিছু অ্যাপকে মেমোরি প্রদান করার জন্য ভার্চুয়াল RAM টেকনোলজি‌র ব্যবহার করা হয়, এই টেকনোলজি দরকার পড়লে ইন্টারনাল স্টোরেজকে প্রসেহিঙের জন্য ব্যাবহার করে নেয়।

মোবাইল ফোনে ভার্চুয়াল RAM কিভাবে কাজ করে?

এতক্ষণে নিশ্চয় বুঝে গেছে‌ন, যে ভার্চুয়াল RAM ফোনের ইন্টারনাল স্টোরেজেই থাকে। স্মার্টফোন ব্র্যান্ড ফোনটিকে বাজারে পেশ করার সময়, সেটির ইন্টারনাল স্টোরেজের কিছু অংশ ভার্চুয়াল RAM এর জন্য রিজার্ভ করে রাখে। এই অংশ ফোনে সেভ করা ফোটো, ভিডিও এবং ফাইলসে ব‍্যবহৃত হয় না। ফোনে কাজ করার সময় ফোনের RAM কম পরলে, তখন প্রোসেসিং ফাস্ট এবং স্মুথ করার জন্য ইন্টারনাল স্টোরেজের সেই রিজার্ভ অংশটি যুক্ত হয়ে কাজ করতে থাকে আর চলতে থাকা অ্যাপটি ওই এক্সটেন্ডেড RAM এ রান করতে থাকে।

Virtual RAM এর সুবিধা

স্মার্টফোনে একবারে যেসকল কাজ গুলো করা হয় সেগুলি RAM মেমোরীতে হয়। WhatsApp চ্যাটিং, Instagram/FaceBook-এর ফিড স্ক্রলিং ও YouTube-এ ভিডিও থেকে শুরু করে ফোনে গেম খেলা বা কাউকে কল করা বা কল রিসিভ করা এই সব কাজ RAM এর দ্বারা‌ই হয়। যদি আপনার ফোনে RAM যথেষ্ট পরিমাণে থাকে তাহলে আপনি এই সমস্ত কাজগুলি একসাথে করতে পারবেন। ভার্চুয়াল RAM ইন্টারনাল মেমোরি ব্যবহার করে RAM এর ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে সব অ্যাপের টাস্ক ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এবং সব কাজ বাঁধা ছাড়া‌ই, হ্যাং ও ল‍্যাগ না হয়ে চলতে থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here