Home খবর এখন থেকে যখন ইচ্ছা Delete করা যাবে WhatsApp মারফত পাঠানো Message, সরে যেতে চলেছে টাইম লিমিটের দুশ্চিন্তা

এখন থেকে যখন ইচ্ছা Delete করা যাবে WhatsApp মারফত পাঠানো Message, সরে যেতে চলেছে টাইম লিমিটের দুশ্চিন্তা

আজকের দিনে দাঁড়িয়ে WhatsApp ভারতসহ গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ, যার ইউজার বেস ক্রমাগত বেড়েই চলেছে। কোম্পানি তাদের স্মার্টফোন আ্যাপ্লিকেশন ইউজারদের কথা মাথায় রেখে প্রায়ই নতুন নতুন ফিচার যোগ করার পাশাপাশি পুরোনো ফিচার আপগ্ৰেড করে থাকে। এই পথেই হেঁটে কোম্পানি এবার তাদের চার বছর পুরোনো ‘ডিলিট ফর এভেরিওয়ান’ ফিচারটি আপগ্ৰেড করার পরিকল্পনা করছে। এই ফিচার ব‍্যবহার করে বর্তমানে কোনো ম‍্যাসেজ পাঠানোর 68 মিনিটের মধ্যে সেই ম‍্যাসেজ পুরোপুরি ডিলিট করা যায়। কিন্তু আগামী দিনে কোম্পানি তাদের ‘ডিলিট ফর এভেরিওয়ান’ ফিচার আপগ্ৰেড করে এই অপশনের টাইম লিমিট তুলে দিতে চলেছে। অর্থাৎ পরবর্তী সময়ে ইউজার যখন ইচ্ছা তাদের পাঠানো ম‍্যাসেজ ডিলিট করতে পারবেন।

মনে করিয়ে দিই, WhatsApp 2017 সালে এই ‘ডিলিট ফর এভেরিওয়ান’ ফিচার পেশ করেছিল। কিন্তু WhatsApp এর ফিচার আপডেট সম্পর্কে তথ্য প্রকাশকারী প্ল‍্যাটফর্ম WABetaInfo এর শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা গেছে এখন থেকে পাঠানো ম‍্যাসেজ ডিলিট করার কোনো টাইম লিমিট থাকবে না। রিপোর্টে একটি Android ইন্টারফেসে এই ফিচার দেখানো হয়েছে। এখানে একটি ডায়লগ বক্স‌ও দেখানো হয়েছে যা ইউজারদের ম‍্যাসেজ নিজের জন্য বা চ‍্যাটের সমস্ত মেম্বারদের জন্য ডিলিট করার কারণ বাছাই করার অপশন দেবে।

স্ক্রিনশটে দেখানো ম‍্যাসেজ তিন মাস পুরোনো এবং এর পেছনের চ‍্যাটের তারিখ 23 আগস্ট। তাও এখানে ‘ডিলিট ফর এভেরিওয়ান’ ফিচার পাওয়া যাচ্ছে, যা এই ফিচারের বর্তমান টাইম লিমিটের চেয়ে অনেক বেশি।

বর্তমান সময়ে দাঁড়িয়ে WhatsApp ইউজারদের 68 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে ম‍্যাসেজ ডিলিট করতে হয়। জানিয়ে রাখি, 2017 সালে এই ফিচার চালু করার সময় এর টাইম লিমিট ছিল 8 মিনিট, যা পরে একটি আপডেটের মাধ্যমে বাড়ানো হয়। কিন্তু এখন এই নতুন লিক দেখে মনে করা হচ্ছে ম‍্যাসেজ ডিলিট করার টাইমার আগামী দিনে চিরতরে তুলে দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন