Home টপ সংগ্রহ বর্তমানে সিনেমাহলে এবং OTT চলছে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন ডিটেইলস

বর্তমানে সিনেমাহলে এবং OTT চলছে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন ডিটেইলস

এন্টারটেইনমেন্টের জগতে 2023 সালের শুরুটা দারুণ হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাউথ ফিল্মের পাশাপাশি বলিউড ফিল্ম এবং অরিজিনাল OTT সিরিজও দর্শকদের খুব ভালো লেগেছে। বর্তমানে সিনেমাহলে এবং OTT তে কোন কোন সিনেমা চলছে সেটা আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হল OPPO A78 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

সিনেমাহলে চলছে এইসব সিনেমা

72 HOORAIN

72 HOORAIN এমন দুই আতঙ্কবাদীর কাহিনি, যারা মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। 10 কোটির বাজেটে তৈরি, পরিচালক সঞ্জয় পুরান চৌহানের ’72 HOORAIN’ সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন অশোক পণ্ডিত।

Neeyat

‘ডার্টি পিকচার’ থেকে ‘কাহানি’-এর মতো একাধিক নারী-ভিত্তিক সিনেমার পর বিদ্যা বালানের নতুন ছবি সিনেমাহকে মুক্তি পেয়েছে। তবে এই সিনেমাটি এখনও বক্স অফিসে বিশেষ কিছু করতে পারছে না। এই সিনেমাটি এখন পর্যন্ত ভারতে 4.68 কোটি নেট কালেকশন করেছে।

SatyaPrem ki katha

এই সিনেমার কাহিনি হল সত্তু অর্থাৎ সত্য প্রেম যার চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, সে ল নিয়ে পড়ে এবং ফেল করে। তারপর তার পরিবারের সদস্যরা তাকে বিয়ে দিতে চায়। কথা অর্থাৎ কিয়ারা আদভানি একটি ধনী পরিবারের মেয়ে। তার প্রেমিক তার সাথে প্রতারণা করে। সত্যপ্রেম কিয়ারার প্রেমে পড়ে এবং কথার সম্মতি ছাড়াই উভয়ের বিয়ে হয়।

Carry on jatta 3

পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের লেটেস্ট রোমান্টিক-কমেডি সিনেমা Carry on jatta 3 রিলিজের পর থেকেই শিরোনাম হয়েছে৷ এই সিনেমাটি 29 জুন রিলিজ হয়েছে।

OTT তে চলছে এইসব ওয়েব সিরিজ এবং সিনেমা

Adhura

Adhura হল একটি হিন্দি হরর শো। এই শোতে একটি জনপ্রিয় বোর্ডিং স্কুলের ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে। শোটির কাহিনি একটি ছাত্রকে ঘিরে আবর্তিত হয়েছে। এই শোতে হরর থ্রিলারের পাশাপাশি অভূতপূর্ব ভিজ্যুয়াল এবং অ্যাকশনের চমকও রয়েছে।

Sweet Kaaram Coffee

Sweet Kaaram Coffee সিরিজটির কাহিনি তিনজন শহুরে মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে যারা তাদের জীবনে সুখ সন্ধানে বেরিয়ে পড়ে এবং কারও হস্তক্ষেপ ছাড়াই তাদের নিজস্ব শর্তে বেঁচে থাকার লক্ষ্য রাখে। এটি একটি হালকা পারিবারিক নাটক। এই সিরিজটি তেলেগু, মালায়লাম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে।

Blind

দীর্ঘ প্রতীক্ষিত Blind সিনেমাটি 2020 সালে স্কটল্যান্ডে শ্যুট করা হয়েছে। এই সিনেমার মাধ্যমে চার বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী সোনম কাপুরকে। সিনেমার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমার মূল বিষয় একটি দৃষ্টিহীন মেয়ের জীবনের কাহিনি। এই সিনেমাটি 2011 সালের একই নামের কোরিয়ান ক্রাইম থ্রিলারের রিমেক।

IB 71

এই সিনেমায় ইন্টেলিজেন্স ব্যুরো এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়াল। এই সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে ইন্টেলিজেন্স ব্যুরো কৌশলগতভাবে ভারতীয় আকাশসীমা অবরুদ্ধ করে সম্ভাব্য আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য প্রস্তুত করে। আপনি যদি বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা দেখতে চান তাহলে IB71 আপনার বেশ ভালো লাগবে।

Good Night

2023 সালের মে মাসে সিনেমা হল রিলিজ হয়েছিল Good Night, এই সিনেমায় একজন মধ্যবিত্ত মানুষ মোহনের কাহিনি দেখানো হয়েছে যে নাক ডাকার সমস্যায় ভুগছে। এই সমস্যা উল্লেখযোগ্যভাবে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন প্রভাবিত করে। তার জীবনে হাজারো ত্রুটি থাকা সত্ত্বেও, সে এমন একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয় যে তার বর্তমান পরিস্থিতি জানার পরও তাকে মেনে নেয়।

Pyaar Ka Pehle Adhyaya Shiv Shakti

Pyaar Ka Pehle Adhyaya Shiv Shakti একটি রোমান্টিক ড্রামা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন বিজলানি এবং নিকি শর্মা। বারাণসীর পটভূমিতে তৈরি এই সিরিজটি আপনারা ZEE5-এ দেখতে পাবেন।

Tarla

এই সিনেমাটি ভারতের বিখ্যাত হোম শেফ তরলা দালালের জীবন কাহিনির উপর ভিত্তি করে তৈরি। যেখানে তরলা দালালের ভূমিকায় অভিনয় করেছেন হুমা কুরেশি। এখানে আপনি তরলার জীবনের একটি আভাস পাবেন যিনি রান্নার ক্ষেত্রে বিভিন্ন কৃতিত্ব অর্জন করতে সফল হন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন