শাওমির 10টি স্মার্টফোন পারে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিউ এর বেটা ভার্সন পেশ করে দিয়েছে, অপরদিকে শাওমি গত বছর পেশ করা অ্যান্ড্রয়েড পাইকে তাদের ফোনে আপডেট করছে। এই কথা শাওমির মিইউআই ফোরামে দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী কোম্পানি মোট 10টি স্মার্টফোন অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করবে, যার মধ্যে মিক্স 2, মি 6, রেডমি 6এ, রেডমি 6 ও মি নোট 3 2019 সালের দ্বিতীয় কোয়ার্টারে অ্যান্ড্রয়েড পাইতে আপডেট হয়ে যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে8 এর দাম কমল 4,000 টাকা, জেনে নিন নতুন দাম

আবার অন‍্যান‍্য স্মার্টফোন যেমন রেডমি নোট 5 ও রেডমি ওয়াই2 এর মতো ফোন এবছরের তৃতীয় কোয়ার্টারে অ্যান্ড্রয়েড পাইতে আপডেট হবে। কোম্পানির পোস্ট অনুযায়ী মি মিক্স 2, মি 6, রেডমি 6এ, রেডমি 6, মি নোট 3 এই আপডেট জুন মাসের মধ্যে পেয়ে যাবে। আবার কিছু দিন আগে লঞ্চ করা মি 9 ট্রান্সপারেন্ট এডিশন, মি 6এক্স ও রেডমি নোট 6 প্রোও অ্যান্ড্রয়েড পাইতে আপডেট হয়ে যাবে। তবে তারিখ সম্পর্কে কিছু বলা হয়নি।

শাওমি এইচ‌এমডি গ্লোবালের মতো খুব তাড়াতাড়ি তাদের ফোনে অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার জন্য সুপরিচিত। আবার কিছু দিন আগে গুগল তাদের অ্যান্ড্রয়েড কিউ এর বিটা ভার্সন‌ও পেশ করেছে। এই ভার্সন বিশেষ করে ডেভলপার্স ও সেইসব মানুষদের জন্য যারা অ্যান্ড্রয়েড কিউ সাধারণ মানুষের কাছে যাওয়ার আগেই পেতে চান। অ্যান্ড্রয়েড কিউ বিটা ভার্সন গুগল ওটিএ অর্থাৎ ওভার দি এয়ার স্মার্টফোন ইউজারদের কাছে পাঠানোর ব্যবস্থা করছে।

89 শতাংশ ক্রেতা স্মার্টফোনের দুর্দান্ত ক‍্যামেরা পছন্দ করেন, দেখুন রিপোর্ট

কোম্পানির পক্ষ থেকে এই অ্যান্ড্রয়েড কিউ বিটা ভার্সন পিক্সেল 3, পিক্সেল 3 এক্স‌এল, পিক্সেল 2, পিক্সেল 2 এক্স‌এল, পিক্সেল ও পিক্সেল এক্স‌এল স্মার্টফোনে দেওয়া হচ্ছে। ওটিএ ছাড়া অ্যান্ড্রয়েড কিউ বিটার ফ্ল‍্যাশ ভার্সন ম‍্যানুয়ালি ফোনে ডাউনলোড করে ইনস্টল করা যাবে।

অ্যান্ড্রয়েড কিউতে ফুল ফাংশন ওয়াইড ডার্ক থীম দেখা যাবে। এই ওএসে ডেক্সটপ মোড, পারমিশন রিভেম্প, অ্যাক্সেসিবিলিটি ফিচার এবং নতুন ও আকর্ষণীয় ডেভলপার্স অপশন পাওয়া যাবে। প্রসঙ্গত গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড ওএস সবার আগে তাদের পিক্সেল ফোনে আপডেট করায়। এবারও এক‌ই ভাবে গুগল পিক্সলেই সর্বপ্রথম নতুন অ্যান্ড্রয়েডে আপডেট হতে দেখা যাবে। তবে অ্যান্ড্রয়েড কিউ কবে অফিসিয়ালি লঞ্চ হবে এবং কোন কোন ফোনে আপডেট পাওয়া যাবে তা এখনই বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here