Home খবর 64MP Rear এবং 20MP Selfie Camera সহ লঞ্চ হল Xiaomi 11 Youth Vitality Edition, দেখে নিন ফুল স্পেসিফিকেশন

64MP Rear এবং 20MP Selfie Camera সহ লঞ্চ হল Xiaomi 11 Youth Vitality Edition, দেখে নিন ফুল স্পেসিফিকেশন

Xiaomi ইন্টারন‍্যাশনাল মার্কেটে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে নতুন স্মার্টফোন Xiaomi 11 Youth Vitality Edition পেশ করেছে। এই মোবাইল ফোনটিকে কোম্পানি আপাতত নিজের হোম মার্কেট চিনে পেশ করেছে, যা Snapdragon 778G Chipset, 8GB RAM, 64MP Rear এবং 20MP Selfie Camera সহ 33W fast charging সাপোর্ট করে। অসাধারণ লুক সহ শক্তিশালী স্পেসিফিকেশন্স যুক্ত শাওমি 11 ইউথ ভাইটালিটি এডিশনে কি বিশেষ ফিচার আছে, চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Xiaomi 11 Lite NE, Mi 11X এবং Mi 11X Pro স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 9,000 টাকা পর্যন্ত অসাধারণ ডিসকাউন্ট

Xiaomi 11 Youth Vitality Edition এর স্পেসিফিকেশন্স

শাওমির এই ফোনটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনের 6.55 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি অ্যামোলেড প‍্যানেল সহ পাঞ্চ-হোল ডিজাইনে তৈরি এবং এই স্ক্রিন‌টি 90 হার্টস রিফ্রেশরেট আর 240 হার্টস টাচ স‍্যাম্পলিঙ রেট সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষা‌র জন্য এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশান 160.53 × 75.2 × 6.81মিমি এবং ওজন 157 গ্রাম।

Xiaomi 11 Youth Vitality Edition ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ করা হয়েছে যা মিইউআই 12.5 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া হয়েছে। চাইনিজ বাজারে এই ফোনটিকে 8 জিবি র‍্যাম মেমোরিতে লঞ্চ করা হয়েছে যা 128 জিবি মেমোরি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। শাওমির এই ফোনটি LPDDR4x RAM টেকনোলজি সাপোর্ট করে এবং মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: Jio এর বাজিমাত, টেস্টিং করল দেশীয় 5G কানেক্টেড ড্রোন

ফোটোগ্রাফির জন শাওমি 11 ইউথ ভাইটালিটি এডিশন ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স‌ও দেওয়া হয়েছে। এর সাথেই সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য কোম্পানি এই ফোনটিকে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরার সাথে বাজারে এনেছে।

Xiaomi 11 Youth Vitality Edition ডুয়াল সিম ফোন যা এন‌এফসি, আইআর ব্লাস্টার এবং অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়া‌র বাটন দেওয়া হয়েছে, আবার এর সাথেই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এই ফোনটিতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,250 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আরও পড়ুন: Free তে করুন Jio তে নাম্বার পোর্ট, জেনে নিন 2টি সবচেয়ে সহজ পদ্ধতি

Xiaomi 11 Youth (Vitality Edition) এর দাম

শাওমি চাইনিজ বাজারে এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, এই ভেরিয়েন্টের দাম 1999 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 23,500 টাকা। এই ভাবেই ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ভেরিয়েন্টটির দাম 2299 ইউয়ান অর্থাৎ প্রায় 27,300 টাকা। চিনে এই ফোনটিকে White, blue, peach এবং black hues কালারে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন