আবারও শাওমির আপকামিং Xiaomi 17 সিরিজের সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে ফোনের গ্লোবাল কালার অপশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি এর আগে টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছিল Xiaomi 17 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি MWC 2026 এর সময়ে গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। ইউরোপীয় বাজারে MWC ইভেন্টের আগেই এই ফোনগুলি পেশ করা হতে পারে বলে জানানো হয়েছে। তবে মার্চ মাসের দিকে ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী গ্লোবাল বাজারে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি লঞ্চ করা হবে। একইসঙ্গে Xiaomi 17 Ultra ফোনটির Leica Edition পেশ করা হবে। অন্যদিকে আপাতত Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max ফোনটি চীনের বাজারে সীমাবদ্ধ থাকতে পারে। অর্থাৎ এইবার ভারত সহ ইন্টারন্যাশনাল ইউজাররা Pro মডেল উপভোগ করতে পারবেন না।
লিকের মাধ্যমে গ্লোবাল বাজারের জন্য Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনগুলির ছবিও প্রকাশ্যে এসেছে। কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ Xiaomi 17 ফোনটি Blue, Green এবং Black কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি চীনের বাজারে Green কালার অপশনটি পেশ করা হবে না। তবে চীনের বাজারে উপস্থিত Pink কালার অপশনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে না।
Xiaomi 17 Ultra ফোনটি Starry Green, White এবং Black কালার অপশনে লঞ্চ করা হতে পারে। তবে আগেই চীনে Green এবং Purple কালার অপশন রয়েছে। অন্যদিকে Purple কালার অপশনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়নি। আপকামিং Leica Edition ফোনটি Black এবং অফ White কালার অপশনে সেল করা হতে পারে। এখনও পর্যন্ত এই কালার অপশন সহ মডেলের ইমেজ প্রকাশ্যে আসেনি।
চীনের বাজারে প্রসেসিঙের জন্য Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। একইভাবে আল্ট্রা ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপের দিক দিয়ে Xiaomi 17 Ultra ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। এই সেটআপে Leica ব্র্যান্ডিং ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP শক্তিশালী টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপ ল্যান্ডস্কেপ, পোট্রেট এবং স্ট্রিট ফটোগ্রাফির কোথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
একইসঙ্গে Xiaomi এর পক্ষ থেকে নতুন ফটোগ্রাফি কিট লঞ্চ করা হয়েছে। এতে রিডিজাইন্ড এরগোনমিক গ্রিপ এবং ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, এর ফলে ফোনটি ক্যামেরা প্রেমীদের কাছে আকর্ষণীয় অপশন হয়ে উঠেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড 6,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
লিক অনুযায়ী Xiaomi 17 Ultra ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি কমিয়ে 6,000mAh দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে ফোনটি থিকনেস 8.29mm এবং ওজন প্রায় 223 গ্রাম হবে বলে জানা গেছে। তবে Leica Edition ফোনটির থিকনেস কিছুটা বেশি অর্থাৎ 8.46mm এবং ওজন প্রায় 230 গ্রাম হবে বলে জানানো হয়েছে।
এই সিরিজের ভ্যানিলা মডেল Xiaomi 17 ফোনটি 6.3 ইঞ্চির কমপ্যাক্ট OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। তবে ফোনটি কমপ্যাক্ট হওয়া সত্ত্বেও এতে বড় 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে ফোনটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি অসাধারণ অপশন। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। এই সেটআপে Leica 60mm ফ্লোটিং লেন্স ডিজাইন দেওয়া হয়েছে। যারা কম্প্যাক্ট ফোনের মধ্যেই অসাধারণ ক্যামেরা ও শক্তিশালী পারফরমেন্স চাইছেন, তাদের জন্য Xiaomi 17 ফোনটি দারুণ অপশন হতে পারে।
আবারও MWC ইভেন্টের আশেপাশের সময়ে Xiaomi 17 সিরিজ পেশ করা হতে পারে। কোম্পানি আপকামিং প্রিমিয়াম ফিচার সহ ফোনটি Apple এবং Samsung ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।












