120x Zoom এর ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Xiaomi 17T, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

শাওমি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 4 জুন ভারতে Xiaomi 17T স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ভারতে লঞ্চের আগেই আজ অফিসিয়ালি গ্লোবাল বাজারে এই ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। প্রথমে Xiaomi 17T ফোনটি মালয়েশিয়াতে পেশ করা হয়েছে। এই ফোনে Leica ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Xiaomi 17T Pro স্মার্টফোন‌ও লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। Xiaomi 17T ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Xiaomi 17T ফোনের ক্যামেরা

Xiaomi 17T 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের Leica ক্যামেরা। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে OIS সাপোর্টেড 50MP Light Fusion 800 প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Xiaomi 17T 5G ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির টেলিফটো লেন্স 5x অপটিক্যাল জুম সাপোর্ট করে এবং এই ফোনটি 120x AI Ultra Zoom এর ক্ষমতাসম্পন্ন ছবি ও ভিডিও তুলতে পারে। এই ফোনটির ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Xiaomi 17T ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 17T ফোনটি Android 16 বেস্ড HyperOS অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G720 MC8 GPU যোগ করা হয়েছে।

Xiaomi 17T 5G ফোনে 1268 x 2756 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K Crystal ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং, 460ppi পিক্সেল ডেনসিটি এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi 17T 5G ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে। এই সিলিকন-কার্বন ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনটিতে কয়েক বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

Xiaomi 17T 5G ফোনের দাম

গ্লোবাল মার্কেটে Xiaomi 17T 5G ফোনের 12GB RAM + 256GB Storage সহ বেস মডেল 749 ইউরো দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 83,399 টাকার কাছাকাছি। আগামী 4 জুন ভারতে Xiaomi 17T 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। আমরা মনে করছি দেশের বাজারে এই ফোনটি 80 হাজার টাকার রেঞ্জে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here