200MP Leica ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 18 Fold স্মার্টফোন, রয়েছে XRING O3 চিপ, জেনে নিন দাম

Xiaomi চীনে তাদের নতুন প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন Xiaomi 18 Fold স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই নতুন ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির অত্যন্ত স্লিম ডিজাইন। এই ফোনটি আনফোল্ড করলে মাত্র 5.02mm থিকনেস পাওয়া যায়। এক‌ইভাবে ফোল্ড অবস্থায় এই ফোনের থিকনেস 10.68mm। এই ফোনটির ওজন 219 গ্ৰাম। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে XRING O3 চিপসেট এবং Leica ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Xiaomi 18 Fold ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 18 Fold ফোনে 7.58-ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে দেওয়া হয়েছে। Pol-less LTPO OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 2364×1672 রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 4,000nits এবং HBM এর ক্ষেত্রে এই ব্রাইটনেস 2,200nits পৌঁছে যায়। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে ডুয়েল-লেয়ার UTG যোগ করা হয়েছে।

 

Xiaomi 18 Fold ফোনের বাইরের দিকে 5.38-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1712×1168 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 4,000nits এবং HBM ব্রাইটনেস 2,200nits। ফোনটির আউটার স্ক্রিনে Xiaomi Dragon Crystal Glass 3.0 কোটিং দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য Xiaomi 18 Fold ফোনে XRING O3 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনের 16GB + 1TB মডেলে LPDDR6 RAM রয়েছে। এছাড়া ফোনটির অন্যান্য ভেরিয়েন্টে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে।

Xiaomi 18 Fold ফোনে ফটোগ্রাফির জন্য Leica টিউনড ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 1/1.56-ইঞ্চি মাপের 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর রয়েছে। এই সেন্সর 23mm ফোকাল লেন্থ এবং OIS সাপোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 1/2.88-ইঞ্চি সাইজের এবং 17mm ফোকাল লেন্থ সহ 50MP OV50D আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই সেট‌আপে তৃতীয় সেন্সর হিসাবে 50MP JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে, যা 3.5x অপটিক্যাল জুম এবং 80mm ফোকাল লেন্থ সাপোর্ট করে।

এই ক্যামেরা সেট‌আপে Leica Optics এবং Leica Summilux Lens ব্যাবহার করা হয়েছে। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য Xiaomi 18 Fold ফোনের ভেতর ও বাইরে উভয় স্ক্রিনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Xiaomi 18 Fold ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই স্মার্টফোন 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

এই ফোনটি Android 17 বেস্ড HyperOS 4 অপারেটিং সিস্টেমে কাজ করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে Xiaomi 18 Fold ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং UWB দেওয়া হয়েছে। এই ফোনে USB 3.2 Gen 2 পোর্ট ব্যাবহার করা হয়েছে। এছাড়াও এতে IPX8 রেটিং, IR ব্লাস্টার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Xiaomi 18 Fold ফোনের ডিজাইন এই ডিভাইসের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এই ফোনটি আনফোল্ড করলে 5.02mm থিকনেস পাওয়া যাবে এবং ফোল্ড অবস্থায় এই ফোনের থিকনেস 10.68mm। এই ফোনের ওজন 219 গ্ৰাম, এত বড় ডিভাইস হিসাবে এই ওজন বেশ কম।

Xiaomi 18 Fold ফোনের দাম

চীনে Xiaomi 18 Fold ফোনের 12GB + 256GB মডেলের দাম 10,999 ইউয়ান, 12GB + 512GB মডেলের দাম 11,999 ইউয়ান 16GB + 512GB মডেলের দাম 12,999 ইউয়ান রাখা হয়েছে। এই ফোনটির 16GB + 1TB মডেল 14,999 ইউয়ান দামে পেশ করা হয়েছে এবং এই মডেলে LPDDR6 RAM রয়েছে। এক‌ইভাবে এই ফোনের 16GB + 1TB LPDDR6 ও Ceramic Special Edition মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে।

ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির প্রাথমিক দাম প্রায় 1.54 লক্ষ টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম প্রায় 2.25 লক্ষ টাকা। তবে ভারতে লঞ্চের পর ফোনটির দাম এত বেশি নাও হতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here