64MP ক‍্যামেরা, Snapdragon 778G Plus প্রসেসর এবং অসাধারণ ডিজাইন সহ লঞ্চ হলো Xiaomi Civi 1S স্মার্টফোন

Xiaomi চিনে Xiaomi Civi 1S স্মার্টফোন‌টিকে লঞ্চ করে দিয়েছে। শাওমির এই ফোনটিকে মহিলাদের কথা মনে রেখে তৈরি করা হয়েছে। Xiaomi-এর এই লেটেস্ট ফোনটি গত বছর লঞ্চ করা Xiaomi Civi এর আপগ্রেড ভার্সন। আগে গুজব শোনা গিয়েছিল এই ফোনটি সাক্সেসার হতে পারে। এই ফোনটি‌র ডিজাইন Xiaomi Civi এর মতোই। শাওমির এই ফোনটিকে Snapdragon 778G Plus প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে। এই আর্টিকেলে এই ফোনটি‌র স্পেসিফিকেশনের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

Xiaomi Civi 1S-এর স্পেসিফিকেশন

Xiaomi Civi 1S স্মার্টফোনে 6.55-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ডিসপ্লেটির রেজল্যুশন 2400 × 1080 পিক্সেল (FHD+)। এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz। শাওমির এই ফোনে 10-বিট কালার ডেপ্থ, টাচ স‍্যাম্পলিং রেট 240Hz, কন্ট্রাস্ট রেশিও 5,000,000:1 এবং সেন্টার পাঞ্চ-হোল কাট‌আউট দেওয়া হয়েছে।

কোম্পানির এই ফোনটি HDR10+ এবং Dolby Vision HDR সাপোর্ট করে। শাওমির এই ফোনটির ডিসপ্লে‌র ম‍্যাক্সিমাম ব্রাইটনেস 950 নিটস। ফোনটির ডিসপ্লে Corning Gorilla Glass 5 এর প্রোটেক্ট করা হয়েছে। শাওমির এই ফোনটিকে Qualcomm Snapdragon 778G Plus প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12 আধারিত MIUI 13-এ চলে।

Xiaomi Civi 1S স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের 64MP-এর প্রাইমারি ক‍্যামেরা‌টি অপ্টিকাল ইমেজ স্টেবেলাইজেশান সাপোর্ট করে। এর সাথেই ফোনে 8MP Sony IMX355 আল্ট্রাওয়াইড লেন্স এবং 2MP ম‍্যাক্রো ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে 32MP Sony IMX616 সেন্সর দেওয়া হয়েছে। শাওমির এই ফোনটি CyberFocus হিউম্যান আই ট‍্যাকিং সিস্টেম সাপোর্ট করে। কোম্পানি সর্বপ্রথম এই ফিচারটি‌কে Xiaomi CyberDog নামে Xiaomi 12 Pro ফোনে দিয়েছিল।

এই ফোনে অসাধারণ প্রোটেট ফোটোর জন্য Native Beauty Portrait 2.0 দেওয়া হয়েছে। এর সাথেই ফোনে মেক‌আপের জন্য 4G Light Chasing Beauty Technology দেওয়া হয়েছে। কোম্পানির লেটেস্ট এই ফোনটি 4,500mAh এর ব‍্যাটারি সহ 55W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Xiaomi Civi 1S স্মার্টফোনে ডুয়াল SIM 5G, WiFi 6, Bluetooth 5.2, GNSS, NFC এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এর সাথেই ফোনে ডুয়াল স্টিরিও Dolby Atmos সাপোর্ট স্পিকার, লিনিয়ার ভাইব্রেশন মোটর, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং IR ব্লাস্টার দেওয়া হয়েছে।

Xiaomi Civi 1S-এর দাম

Xiaomi Civi 1S স্মার্টফোন‌টিকে চিনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি‌র 8GB + 128GB ভেরিয়েন্টটিকে 2299 ইউয়ান (প্রায় 27,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। আবার 8GB + 256GB ভেরিয়েন্টটিকে 2599 ইউয়ান (প্রায় 30,000 টাকা) দামে এবং 12GB + 256GB ভেরিয়েন্টটিকে 2899 ইউয়ান (প্রায় 34,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 21 এপ্রিল লঞ্চ হবে। Xiaomi Civi 1S স্মার্টফোন‌টিকে ব্ল‍্যাক, পিঙ্ক, ব্লু এবং সিল্ভার কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here