গত মাসে চীনের টেক কোম্পানি শাওমি টেক মঞ্চে তাদের ‘রেডমি নোট’ সিরিজে Redmi Note 9 5G এবং Redmi Note 9 Pro 5G স্মার্টফোন পেশ করেছিল। এই ফোনদুটি কোম্পানি তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করেছিল যা এখন ভারতে আসার জন্য প্রস্তুত। আজ শাওমি ইন্ডিয়া মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়ে দিয়েছে আগামী 5 জানুয়ারি কোম্পানি ভারতে তাদের নতুন ফোন পেশ করতে চলেছে। ভারতে শাওমির এই আগামী স্মার্টফোন Xiaomi Mi 10i নামে পেশ করা হবে।
শাওমি ঘোষণা করে জানিয়েছে কোম্পানি 5 জানুয়ারি ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করবে। কোম্পানি এখনও পর্যন্ত কোনো ফোনের নাম উল্লেখ করেনি। তবে শেয়ার করা ছবি দেখে মনে করা হচ্ছে এই আগামী ফোনটি আন্তর্জাতিক মঞ্চে পেশ করা শাওমি মি 10টি লাইট হতে পারে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ভারতে ফোনটি Xiaomi Mi 10T Lite নয় বরং Xiaomi Mi 10i নামে লঞ্চ করা হবে। তবে এই ফোনের স্পেসিফিকেশন সম্পূর্ণভাবে মি 10টি লাইটের মতো হবে না কি অন্য তা জানার জন্য 5 জানুয়ারির অপেক্ষা করা হচ্ছে।
Xiaomi Mi 10T Lite
Mi 10T Lite 5G ফোনটি কোম্পানি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চিন পার্ট আছে। স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। Mi 10T Lite 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং এটি 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
আরও পড়ুন: এখন ভারতেও বিক্রি হবে Nokia 2.4 স্মার্টফোন, মাত্র 10,399 টাকা দামে শুরু হল সেল
Mi 10T Lite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে দ্রুতগতির 5জি চিপসেট নামে পরিচিত স্ন্যাপড্রাগন 750জি তে রান করে। কোম্পানি তাদের Mi 10T Lite 5G তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও পোর্ট্রেট শটের জন্য 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Mi 10T Lite 5G তে 4,820 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিঙের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি আছে। এই ফোনের সঙ্গেই 33 ওয়াটের চার্জার পাওয়া যাবে। এছাড়া থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে লিকুইড কুলিং টেকনোলজিও আছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
