এখনই ফোন থেকে ডিলিট করুন Xiaomi এর এই অ্যাপ, প্রাইভেসির জন্য চরম বিপদ, ব‍্যানড করল ভারত সরকার

চাইনীজ ব‍্যানড করার দিক থেকে ভারত সরকার কোথাও এতটুকু ফাঁক রাখতে চাইছে না। একদিকে যেমন দেশের মানুষ বয়কট চায়না প্রচার করে চলেছে আরেকদিকে তেমনই ভারত সরকার একের পর এক চীনা অ্যাপ ব‍্যানড করে চলেছে। ইতিমধ্যে সরকার বেশ কিছু চীনা অ্যাপ ব‍্যানড এবং ব্লক করে দিয়েছে। এবার বাজ পড়ল দেশের নাম্বার ওয়ান স্মার্টফোন কোম্পানি Xiaomi এর ওপর। সরকার নোটিশ জারি করে দেশে শাওমির ব্রাউজিং সার্ভিস বন্ধ করার আদেশ দিয়েছে এবং Mi Browser Pro ব‍্যানড করা হয়েছে।

শাওমি তাদের বিভিন্ন অ্যাপ ও স্মার্টফোনের সঙ্গে ইন্টারনেট ব্রাউজিঙের জন্য ইন্ডিয়ান মার্কেটে Mi Browser Pro লঞ্চ করেছিল। এই সার্চ ইঞ্জিন শাওমির লঞ্চ করা সমস্ত ফোনেই আছে। কিন্তু এবার দেশের সরকার এই অ্যাপটি ব‍্যানড করার আদেশ দিয়েছে। এর সঙ্গেই আরেকটি জনপ্রিয় অ্যাপ Baidu ব্রাউজারটিও ব‍্যানড করা হয়েছে। ইটির রিপোর্ট অনুযায়ী এবার আরও 15টি অ্যাপ ব‍্যানড করা হয়েছে।

গত জুন মাসে দেশের নাগরিকদের ডেটা সুরক্ষিত রাখার জন্য ভারত সরকার 59টি চীনা অ্যাপ ব‍্যানড করে। এরপর গত মাসে আবার 47টি অ্যাপ ব‍্যানড করা হয়। এইসব অ্যাপের মধ্যে বেশ কিছু ক্লোন অ্যাপ‌ও ছিল। এবার আরও 15টি অ্যাপ ব‍্যানড করার খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে এই 15টি অ্যাপের মধ্যে বিভিন্ন অ্যাপের Pro এবং Lite ভার্সন আছে যেগুলি আগে ব‍্যানড করা হয়েছে।

শাওমির Mi Browser Pro এর আগেও কোম্পানির কিছু অন‍্যতম বড় সার্ভিস যেমন Mi Video Call এবং Mi Community ভারতে ব‍্যানড করা হয়েছে। শাওমির এই সমস্ত অ্যাপ আর ফোনে ডাউনলোড ও ইনস্টল করা যাবে না। প্রসঙ্গত জানিয়ে রাখি শাওমি তাদের বেশিরভাগ অ্যাপ তাদের ফোনে প্রিলোডেড অবস্থায় সেল করে। তাই ইউজারের অনিচ্ছা সত্ত্বেও এইসব অ্যাপ তাদের ফোনে আগে থেকেই থাকে এবং ইমেইল, ম‍্যাসেজ, ফোন নাম্বার ও লোকেশনের মতো গুরুত্বপূর্ণ ডেটা অ্যাকসেস করতে পারে।

Xiaomi এর উত্তর

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী শাওমির একটি সার্ভিস ভারতে ব‍্যানড হ‌ওয়ার পর শাওমির অধিকর্তা তাদের ইমেইল পাঠিয়ে জানিয়েছেন যে, “কোম্পানি ভারতীয় আইনে উল্লিখিত ডেটা প্রাইভেসি এবং সুরক্ষা সম্পর্কিত সমস্ত নিয়মাবলী পালন করছে।” কোম্পানির কথায় তারা এইসব সার্ভিস বন্ধ হ‌ওয়ার পর এখন ম‍্যানেজমেন্টের সঙ্গে কথা বলছে এবং এরপর উচিত পদক্ষেপ নেবে।

আজকের দিনে দাঁড়িয়ে এই চীনের কোম্পানিটি ভারতের এক নাম্বার স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে শাওমি ভারতে অত্যন্ত দ্রুত গতিতে উন্নতি সাধন করেছে। এমনকি এই কোম্পানি শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রে নয়, বিভিন্ন অ্যাক্সেসরিজ ও স্মার্ট গ‍্যাজেটের ক্ষেত্রেও নিজের পরিচিতি গড়ে তুলেছে। শাওমি বর্তমানে এতটাই জনপ্রিয় যে ভারতের মোবাইল মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার এই কোম্পানির হাতেই আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here