5,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামসহ শাওমি মি ম‍্যাক্স 3 সম্পর্কে জানা গেছে অনেক তথ্য, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

শাওমির সিইও লেই জুন যেদিন জানিয়েছেন কোম্পানি পরবর্তী স্মার্টফোন মি ম‍্যাক্স 3 নিয়ে কাজ করছে সেদিন সেই দিন থেকে এই ব‍্যাপারে টেক জগতে চর্চার ঝড় উঠেছে। লেই জুন মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে মি ম‍্যাক্স 3 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে সেব‍্যাপারে জানিয়েছেন। সিইও জানিয়েছেন জুলাই মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফোনটি লঞ্চ করা হবে। কিছু দিন আগে এই ফোনটিকে ওয়েইবোতে লিস্টেড করা হয়েছে, যেখানে ফোনটির স্পেসিফিকেশন বলা হয়েছে। এবার ফোনটির ফোটো ও দাম পর্যন্ত একটি লিক থেকে জানা গেছে।

মি ম‍্যাক্স 3 কে আইটি মোবাইল চ‍্যানেল থেকে পোস্ট করা হয়েছে। এই পোস্টে শাওমি মি ম‍্যাক্স 3 এর ফোটো দেখানো হয়েছে এবং এর সঙ্গে ফোনের দাম ও স্পেসিফিকেশন‌ও বলা হয়েছে। এই লিক থেকে মি ম‍্যাক্স 3 এর 3টি ভেরিয়েন্ট দেখানো হয়েছে যার মডেল নম্বর যথাক্রমে এম1804ই4এ, এম1804ই4টি ও এম1804ই4সি। মি ম‍্যাক্স 3 কে শাওমির পক্ষ থেকে 1,699 চীনা ইউয়ান দামে লঞ্চ করবে। এই দাম ভারতীয় মুদ্রায় প্রায় 18,000 টাকা। এই দামটিকে ফোনটির প্রাথমিক দাম হিসেবে ধরা হচ্ছে।

শাওমি মি ম‍্যাক্স 3 এর সামনে আসা ফোটো থেকে জানা গেছে এটি একটি বেজল লেস স্মার্টফোন হবে যাতে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত পেশ করা হতে পারে। ফোটোয় ফোনটির ফ্রন্ট প‍্যানেলে সিঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা আছে ও ব‍্যাক প‍্যানেলে মি8 স্মার্টফোনটির মতো ভার্টিকাল শেপের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হতে পারে। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে এবং শাওমির লোগো দেওয়া হবে। ফোনের রাইট প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া থাকবে।

8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল আসুসের দুর্দান্ত জেনফোন

শাওমির এই পরবর্তী স্মার্টফোনটির স্পেসিফিকেশন‌ও শেয়ার করা হয়েছে। লিক অনুসারে মি ম‍্যাক্স 3 তে 6.99 ইঞ্চির বড় ফুল এইচডি এলসিডি ডিসপ্লে দেখা যাবে এবং এতে মেটাল ডিজাইনে পেশ করা হবে। পোস্টে বলা হয়েছে এই ফোনে 3 জিবি, 4 জিবি ও 6 জিবির র‍্যাম ভেরিয়েন্টসহ 32 জিবি, 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরি হতে পারে। প্রতিটি ভেরিয়েন্টে 128 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকবে।

এই লিক থেকে মি ম‍্যাক্স 3 এর চিপসেট সম্পর্কে জানা যায়নি তবে আগের লিক থেকে জানা গেছিল যে এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে মিইউআই 10 সহ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট ব‍্যবহার করা হবে।

এই ফোনের ডুয়েল রেয়ার ক‍্যামেরা এআই ক্ষমতাসম্পন্ন হবে যা সোনী আইএম‌এক্স363 সেন্সর সাপোর্ট করতে পারে। ফোনে অ্যাম্প্লিফায়ার স্পীকার ও ইন্ফ্রারেড ফিচার দেওয়া থাকবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে বলে জানা গেছে। তবে ফোনটির লঞ্চ ডেট বা অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটির লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here