চীনের অন্যতম জনপ্রিয় টেক কোম্পানি Xiaomi স্পেনে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে তাদের Mi সিরিজে দুটি স্মার্টফোন Mi Note 10 এবং Mi Note 10 Pro লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনেই 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি একই সঙ্গে তাদের Redmi Note 8T ফোনটিও পেশ করেছে। Mi Note 10 ফোনটি আসলে কয়েক দিন আগে চীনে লঞ্চ করা Mi CC9 Pro এর গ্লোবাল ভেরিয়েন্ট।
আরও পড়ুন : ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে আরও একবার পাকিস্তানের থেকে পিছিয়ে ভারত, চলে এল নতুন রিপোর্ট
Mi Note 10 এবং Mi Note 10 Pro ফোনদুটিতে শুধুমাত্র ক্যামেরা লেন্সের দিক থেকে আলাদা। Mi Note 10 এর প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 108 মেগাপিক্সেলের 7পি লেন্স। তবে Mi Note 10 Pro এর ক্ষেত্রে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 8পি লেন্স।
এছাড়া Mi Note 10 এ 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে Mi Note 10 Pro তে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরি আছে। এছাড়া ফোনদুটির স্পেসিফিকেশন এক। Mi Note 10 ফোনটি প্রায় 43,227 টাকা এবং Mi Note 10 Pro ফোনটি প্রায় 53,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন : ফ্লিপকার্টে লিস্টেড হল 64 মেগাপিক্সেলওয়ালা Realme X2 Pro, ভারতে লঞ্চ হবে 20 নভেম্বর
Mi Note 10 এবং Mi Note 10 Pro এর স্পেসিফিকেশন হুবহু Mi CC9 Pro এর মতোই। এই দুটি ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.47 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই দুটি ফোনই কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে।
এছাড়া এই ফোনদুটিতে ফোটোগ্ৰাফির জন্য পেন্টা রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি শুটার, একটি 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2x অপ্টিক্যাল জুমের সঙ্গে 12 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, 50x ডিজিটাল জুম সাপোর্টের সঙ্গে 5 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এমএএইচ ব্যাটারী এবং সিকিউরিটির জন্য এই দুটি ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
