এই বছর জুলাই মাসে Xiaomi তাদের প্রথম ফ্লিপ স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে Xiaomi Mix Flip লঞ্চ করেছিল। একটি নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি ফ্লিপ ফোনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ফোনটির নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। লিক অনুযায়ী আগাই কয়েক মাসের মধ্যেই চীনে Xiaomi Mix Flip 2 ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে বিভিন্ন আপগ্রেডেড ফিচার ও স্পেসিফিকেশন যোগ করা হবে। এই আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।
Xiaomi Mix Flip 2 ফোনের লঞ্চ টাইমলাইন এবং ফিচার (লিক)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন 2025 সালের প্রথম ছয় মাসের মধ্যেই Xiaomi Mix Flip 2 ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রথম জেনারেশনের দারুণ সফলতার পর এই নেক্সট জেনারেশনটিকে আরও শক্তিশালী করা হতে পারে।
- প্রসেসর: DCS এর বক্তব্য অনুযায়ী Xiaomi Mix Flip 2 ফোনে Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি Mix Flip ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট যোগ করা হয়েছিল। এই ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy Z Flip 7 ফোনটিকে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।
- চার্জিং এবং IP রেটিং: Xiaomi Mix Flip 2 ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। প্রথম প্রজম্মের ফোনে এই ফিচার ছিল না। এছাড়া জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IPX8 রেটিং থাকতে পারে।
- ডিজাইন: Xiaomi Mix Flip 2 ফোনটি এর আগের মডেলের তুলনায় আরও বেশি পাতলা এবং বেশি ভার্সেটাইল হবে।
- ব্যাটারি: চীনে একাধিক ফ্লিপ স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনে 4,800mAh ব্যাটারি দেখা গেছে। তবে যেহেতু ফ্ল্যাগশিপ মডেলে বড় ব্যাটারি দেওয়া হয় তাই মনে করা হচ্ছে এই ফোনে 5,000mAh+ ব্যাটারি থাকবে।
আগস্ট মাসে Xiaomi Mix Flip 2 ফোনটি GSMA IMEI ডেটাবেসে 2505APX7BC এবং 2505APX7BG মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এইসব লিস্টিঙে ফোনের নাম উল্লেখ্য করা না হলেও এই দুটি ফোনটির চাইনিজ এবং গ্লোবাল ভেরিয়েন্টের মডেল নাম্বার বলে মনে করা হচ্ছে। EEC প্ল্যাটফর্মে সম্প্রতি Mix Flip 2 ফোনটির গ্লোবাল মডেল লিস্টেড করা হয়েছিল। যার ফলে মনে করা হচ্ছে ফোনটি ইউরোপের বাজারেও সেল করা হবে।











