Highlights
- চীনে লঞ্চ হল Xiaomi MIX Fold 3 স্মার্টফোন।
- এতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট।
- এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।
বর্তমান টেক জগতে ফোল্ডেবল স্মার্টফোনের ক্রেজ বেড়ে চলেছে। সম্প্রতি স্যামসাং তাদের Galaxy Fold 5 লঞ্চ করেছে। এই ফোনকে টক্কর দিয়ে এবার শাওমি তাদের Xiaomi MIX Fold 3 পেশ করে দিয়েছে। কোম্পানি এই ফোনটি তাদের ঘরোয়া মার্কেট চীনে লঞ্চ করেছে। এই ফোনটি অন্যান্য বাজারেও পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এতে বেশ কিছু হাই এন্ড ফিচার এবং অত্যন্ত পাতলা ডিজাইন যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে। আরও পড়ুন: চীনে লঞ্চ হল Redmi K60 Ultra, রয়েছে 24GB RAM, 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি
Xiaomi MIX Fold 3 এর দাম
- কোম্পানি এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে এনেছে।
- ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CMB 8,999 অর্থাৎ প্রায় 1,03,000 টাকা রাখা হয়েছে।
- এই ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CMB 9,999 অর্থাৎ প্রায় 1,14,500 টাকা।
- ফোনটির টপ মডেল 16GB RAM + 1TB স্টোরেজ সহ CMB 10,999 প্রায় 1,26,700 টাকা দামে পেশ করা হয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে ফোনটি Moon Shadow Black এবং Xingyao Gold কালারে পেশ করা হয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনের ড্রাগন স্কেল ফাইবার রেয়ার প্যানেল মডেলও পেশ করা হয়েছে।
Xiaomi MIX Fold 3 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: মিক্স ফোল্ড 3 ফোনটিতে 2K রেজলিউশন সাপোর্টেড 8.03-ইঞ্চির ফোল্ডেবল E6 AMOLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট এবং FHD+ রেজলিউশনযুক্ত 6.56-ইঞ্চির AMOLED সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। ফোনের স্ক্রিনে আলট্রা থিন ফ্লেক্সিবল গ্লাস ব্যাবহার করা হয়েছে। এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। এছাড়াও এই ফোনের ইনার ডিসপ্লেতে UTG প্রোটেকশন যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই ফোনটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে কাজ করে। এই চিপসেটটি 4nm ফেব্রিকেশনে তৈরি।
- ক্যামেরা: Xiaomi MIX Fold 3 ফোনটিতে ফটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে Leica টিউন ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ এবং OIS সাপোর্টেড 50MP Sony IMX800 প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 3.2X অপটিক্যাল জুম সাপোর্টেড 10MP টেলিফটো লেন্স এবং 5x অপটিক্যাল জুম সাপোর্টেড 10MP পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
- ব্যাটারি: মিক্সফোল্ড 3 তে তিনটি ডেডিকেটেড পাওয়ার সার্স চিপসেট সহ 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
- ডায়মেনশন: কোম্পানি জানিয়েছে এই ফোনটির ভাঁজ খুললে এটি মাত্র 4.93 এমএম পাতলা এবং ভাঁজ করলে 10.86 এমএম পাতলা।
- OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 কাস্টম স্কিনে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










