শাওমি এই সপ্তাহে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রথম অ্যান্ড্রয়েড গো যুক্ত স্মার্টফোন রেডমি গো অফিসিয়ালি পেশ করেছে। শাওমি এই ফোনটি কোনো বড় ইভেন্টের মাধ্যমে নয় বরং একটি টুইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেশ করেছে। কোম্পানি রেডমি গো সম্পর্কে বলার সময় এর স্পেসিফিকেশন জানালেও ফোনটির দাম সম্পর্কে কিছু বলা হয়নি। তবে এবার শাওমি রেডমি গোর দামও জানা গেছে যা ভারতে প্রায় 5,400 টাকা দামে সেল হবে।
স্যামসাংকে টক্কর দিতে হুয়াই আনতে চলেছে 5জি ফোল্ডেবল ফোন, সামনে এল 3ডি ইমেজ
শাওমি রেডমি গো ফিলিপাইনের অনলাইন শপিং সাইটে সেল শুরু হয়ে গেছে। এই সাইটে ফোনটির দাম সেখানকার কারেন্সি হিসেবে 3,999 বলা হয়েছে। ভারতীয় দরে এই দাম প্রায় 5,400 টাকার সমান। ফিলিপাইনে রেডমি গো এর সেল শুরু হওয়ায় ফোনটির আন্তর্জাতিক দাম সম্পর্কে জানা গেছে এবং আরও শোনা যাচ্ছে শাওমি রেডমি গো ভারতে প্রায় 5,000 টাকা দামে সেল করা হবে।
রেডমি গো এর সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির অ্যান্ড্রয়েড গো ভার্সন। অ্যান্ড্রয়েড গো থাকার দরুন ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে লঞ্চ হবে এবং আগামী দিনে অ্যান্ড্রয়েডের নতুন আপডেটও অন্যান্য ফোনের তুলনায় অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে। রেডমি গো কোম্পানির পুরোনো ডিজাইনে লঞ্চ করা হয়েছে যেখানে কোনো বেজল লেস ডিসপ্লে বা নচ দেওয়া হয়নি। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে সিঙ্গেল রেয়ার ক্যামেরা আছে এবং ফ্রন্ট প্যানেলেও সিঙ্গেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি প্লাস্টিকের তৈরি এবং এর ডানদিকে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
শাওমি রেডমি গোতে 5 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর গো এডিশনে পেশ করা হয়েছে যা খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 9 পাইতে আপডেট হয়ে যাবে। কোম্পানি রেডমি গোতে 1 জিবি র্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল মেমরি দিয়েছে। এই ফোনটি 1.4 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 427 চিপসেটে রান করে।
ফোটোগ্ৰাফির জন্য রেডমি গোর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং এতে ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির মেমরি সেগমেন্ট সম্পর্কে তেমন কিছু বলা হয়নি, তবে আশা করা হচ্ছে এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি গোতে 3,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। শাওমি ইন্ডিয়া কবে ভারতে রেডমি গো লঞ্চ করবে তা জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











