Home খবর Xiaomi এর উপহার : রিটেইল স্টোরেও বেচা হবে Redmi K20 ও Redmi K20 Pro, জেনে নিন অফলাইন দাম

Xiaomi এর উপহার : রিটেইল স্টোরেও বেচা হবে Redmi K20 ও Redmi K20 Pro, জেনে নিন অফলাইন দাম

Xiaomi গত মাসে ভারতে তাদের ফ্ল‍্যাগশিপ সেগমেন্টের ফোনের সংখ্যা বাড়িয়ে Redmi সিরিজে দুটি নতুন স্মার্টফোন Redmi K20 এবং Redmi K20 Pro লঞ্চ করেছিল। Redmi K20 সিরিজের এই ফোনদুটি ভারতে লঞ্চ হ‌ওয়া কোম্পানির লঞ্চ করা প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। Redmi K20 এবং Redmi K20 Pro ফোনদুটিও কোম্পানির অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই বাজারে লঞ্চ হ‌ওয়ামাত্র জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। এবার কোম্পানি তাদের ফ‍্যানদের খুশি করার জন্য ঘোষণা করে দিয়েছে যে Redmi K20 সিরিজের এই ফোনদুটি এখন থেকে ওপেন সেলের মাধ্যমে যে কোনো সময় কেনা যাবে।

Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড?

Redmi K20 এবং Redmi K20 Pro ভারতে লঞ্চ হ‌ওয়ার পর থেকেই ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে বেচা হচ্ছিল। কিন্তু শাওমির বিপুল সংখ্যক ফ‍্যানদের জন্য ফ্ল‍্যাশ সেল শুরু হ‌ওয়ার কিছুক্ষণের মধ্যেই ফোনদুটি আউট অফ স্টক হয়ে যেত। কিন্তু এখন থেকে আর ফোনদুটি কেনার জন্য কোনো ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না। একদিকে যেমন কোম্পানির পক্ষ থেকে Redmi K20 এবং Redmi K20 Pro ওপেন সেলের মাধ্যমে বেচা শুরু হলো তেমনই আবার অন‍্যদিকে এই ফোনদুটি অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে।

দাম
Redmi K20 Pro এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 27,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন‍্যদিকে, Redmi K20 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা রাখা হয়েছে।

4 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হলো Oppo A9s, খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাজারে

তবে অফলাইন মার্কেটে Redmi K20 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 22,499 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 24,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে, Redmi K20 Pro এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দোকানে 28,499 টাকা দামে বেচা হবে।

ডিজাইন
Redmi K20 সিরিজের দুটি ফোন‌ই কোম্পানি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে পেশ করেছে। এই দুটি ফোনেই বেজল লেস ডিসপ্লে আছে। ডিভাইসের পপ আপ সেলফি ক‍্যামেরা ফোন বডির মধ্যেই থাকে যা সেলফির কম‍্যান্ড দিলে বাইরে বেরিয়ে আসে এবং ফোটো ক‍্যাপচার করে। সিকিউরিটির জন্য কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে অবস্থিত।

Samsung Galaxy A90 5G পেল ওয়াইফাই সার্টিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

স্পেসিফিকেশন
Redmi K20 এবং Redmi K20 Pro দুটি ফোন‌ই 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। এছাড়া দুটি ফোনেই নতুন টেকনোলজিযুক্ত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। Redmi K20 Pro নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হিসেবে এতে ফ্ল‍্যাগশিপ চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট দেওয়া হয়েছে এবং Redmi K20 তে মিড রেঞ্জের স্ন‍্যাপড্রাগন 730 চিপসেট আছে।

ফোটোগ্ৰাফির জন্য Redmi K20 এবং Redmi K20 Pro উভয় ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও সমান অ‌্যাপার্চার ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের পপ আপ ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম

Redmi K20 Pro একটি ডুয়েল সিম ফোন যা 4জি সাপোর্ট করে। এই ফোনে ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, এন‌এফসি ও ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য দুটি ফোনেই 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। তবে Redmi K20 Pro তে যেখানে 27 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে সেখানে দাঁড়িয়ে Redmi K20 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন