Home খবর Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড?

Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড?

Xiaomi গত ফেব্রুয়ারি মাসে ভারতে তাদের রেডমি নোট সিরিজের প্রসার ঘটিয়ে Redmi Note 7 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। লঞ্চ হ‌ওয়ামাত্র ফোনটি তার অসাধারণ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশনের দৌলতে ভারতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। রেডমি সিরিজে লঞ্চ হ‌ওয়া Redmi Note 7 এবং Redmi Note 7 Pro কোম্পানির ভারতীয় ফ‍্যানদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মাত্র 2 মাসের মধ্যে এই ফোনদুটির 20 লক্ষের‌ও বেশি স্মার্টফোন সেল করেছিল। এই মুহূর্তে কোম্পানির ফ‍্যানদের জন্য সবচেয়ে বড়ো খুশির খবর হলো শাওমি এখন Redmi Note 8 Pro এর নির্মাণ শুরু করেছে।

4 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হলো Oppo A9s, খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাজারে

Xiaomi Vice President এবং Redmi এর General Manager Lu Weibing স্বয়ং কোম্পানির এই তথ্য জানিয়েছেন। লু জানিয়েছেন কোম্পানি তাদের আগামী রেডমি নোট ডিভাইস হিসেবে Redmi Note 8 এর ওপর কাজ শুরু করে দিয়েছে। এই সিরিজে কয়টি এবং কি কি ফোন লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো তথ্য দেওয়া না হলেও Redmi Note 8 সিরিজ সম্পর্কে বলার সময় ওয়েইবিং বলেছেন এই সিরিজ এখনও পর্যন্ত লঞ্চ হ‌ওয়া রেডমি নোট সিরিজের যে কোনো ফোনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে।

64 মেগাপিক্সেল ক‍্যামেরা
কিছু দিন আগে Redmi ব্র‍্যান্ডের পক্ষ থেকে জানানো হয় যে কোম্পানি এমন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা MediaTek Helio G90T চিপসেটে রান করবে। এটি মিডিয়াটেকের লঞ্চ করা সবচেয়ে নতুন চিপসেট যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কাজ করে। এতে 2.05 গিগাহার্টসযুক্ত 2 Cortex-A76 কোর এবং 2 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করা 6 Cortex-A55 কোর দেওয়া হয়েছে।

Samsung Galaxy A90 5G পেল ওয়াইফাই সার্টিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

Redmi Note 8 Pro সম্পর্কে মনে করা হচ্ছে এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করবে। জানিয়ে রাখি MediaTek Helio G90T চিপসেট 10 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করে। আবার এও হতে পারে যে Redmi Note 8 Pro শাওমির প্রথম স্মার্টফোন হবে যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত হবে।

Redmi Note 7 Pro
Redmi Note 7 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে যা গোরিলা গ্লাস 5 কোটেড। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ এআই টেকনিকের সঙ্গে পেশ করেছে যা নিজে থেকে লাইট, নয়েস ও ব্রাইটনেস অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক্লিক করতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম

Redmi Note 7 Pro অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 612 জিপিইউ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 7 Pro তে কুইক চার্জ সাপোর্টেড 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন