Home খবর ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Y3, কোম্পানি পেশ করল ভিডিও

ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Y3, কোম্পানি পেশ করল ভিডিও

চীনের অন‍্যতম স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi তাদের আগামী স্মার্টফোন Redmi Y3 লঞ্চের জন্য প্রস্তুত এবং এটি কোম্পানির আগামী সেলফি সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। ভারতে আগামী লঞ্চ ইভেন্টে এই ফোনটি 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। আজ কোম্পানি ফোনটির একটি ভিডিও পেশ করেছে, যেখানে ফোনটির নামের সঙ্গে এর মজবুতি দেখানো হয়েছে।

23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Lenovo Z6 Pro, এতে থাকছে 5G সাপোর্ট

রেডমি ইন্ডিয়া টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে ফোনটির টেক্সচার্ড ব‍্যাক ও গ্ৰেডিয়েন্ট ফিনিশ দেখানো হয়েছে। এই ভিডিওতে ফোনটির মজবুতিও দেখানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়েল ক‍্যামেরা সেট‌আপসহ শাওমির এই আগামী ফোনে রেডমি নোট 7 সিরিজের মতোই ওয়াটারড্রপ নচ থাকবে। ফোনের সাইডের বেজল অত্যন্ত পাতলা।

গত বছর Xiaomi Redmi Y2 অত্যন্ত শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হয়। এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.99 ইঞ্চির এইচডি+ বেজল লেস স্ক্রিন আছে। এই ফোনটি মিইউআই 9 এর সঙ্গে অ্যান্ড্রয়েড অরিওসহ পেশ করা হয়েছিল যা 2 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 506 জিপিইউ আছে।

আজ লঞ্চ হচ্ছে Realms 3 Pro, দেখুন লঞ্চ ইভেন্ট লাইভ

Xiaomi Redmi Y2 ফোনটি কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং অন‍্য ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ আছে। দুটি ভেরিয়েন্টেই ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

Xiaomi Redmi Y2 এর ক‍্যামেরা সেগমেন্ট এআই টেকনিকযুক্ত। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন