চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi কিছু দিন আগে Redmi 7 এবং Redmi Y3 লঞ্চ করে। এই ফোন লঞ্চের কিছু দিন পর Xiaomi গ্লোবাল বিপি ও Xiaomi India এর ম্যানেজিং ডাইরেক্টর মনু কুমার জৈন ইন্ডিয়ান মার্কেটে একটি নতুন Xiaomi ফোনের লঞ্চের সংকেত দিয়েছেন।
RealMe আনতে চলেছে পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন, থীম সঙে করল টিজ
মনু কুমার জৈন কোয়ালকম ইন্ডিয়ার বিপি ও প্রেসিডেন্ট ফর কোয়ালকম ইন্ডিয়া এন্ড রাজেশ বগাড়িয়া ও কোয়ালকম বিপি ফর প্রোডাক্ট ম্যানেজমেন্ট কেদার কোন্ডুপের টুইটারে একটি ফোটো শেয়ার করেন। এই ফোটোয় একটি হিন্ট পাওয়া গেছে, যার থেকে আশা করা হচ্ছে শাওমির আগামী ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 700 সিরিজের প্রসেসর থাকবে।
আসলে এই টুইটের ফোটো ক্যাপশন থেকে প্রসেসর সম্পর্কে জানা গেছে। টিজারে কোয়ালকমের তরফ থেকে দুই সপ্তাহ আগে পেশ করা 700 সিরিজের প্রসেসরের উল্লেখ আছে, আশা করা হচ্ছে এটি স্ন্যাপড্রাগন 730 অথবা স্ন্যাপড্রাগন 730G প্রসেসর হতে পারে। জেনে রাখুন কোয়ালকম তাদের লেটেস্ট স্ন্যাপড্রাগন 730 ও স্ন্যাপড্রাগন 730G প্রসেসর গত 9 এপ্রিল, 2019 পেশ করেছে।
টুইটে আর কোনো কথার উল্লেখ করা হয়নি। তবে আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের নতুন ফোন স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসরের সঙ্গে লঞ্চ করতে পারে। শোনা যাচ্ছে এই ফোনে 4,000 এমএএইচ ব্যাটারী ও পপ আপ সেলফি ক্যামেরা থাকতে পারে।
প্রসঙ্গত 730 চিপসেট 8 এমএম ফেব্রিকেশনযুক্ত প্রসেসর এবং স্ন্যাপড্রাগন 710 SoC এর থেকে ভালো পারফরম্যান্স করবে। এই চিপসেট ক্রিও 470 অক্টাকোর সিপিইউ ও গেমিঙের জন্য অ্যাড্রিনো 618 জিপিইউ যুক্ত।
এই প্রসেসরে সিঙ্গেল 48 মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে ট্রিপল ক্যামেরা সেটআপ সাপোর্ট করতে পারে। মাল্টি ফ্রেম নয়েস রিডাকশনের সাহায্যে এই চিপসেট স্ন্যাপশট মোডে 192 মেগাপিক্সেল পর্যন্ত রেজলিউশনের ফোটো দিতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
