প্রকাশ্যে এল 200MP ক্যামেরা, 7100mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং 50MP সেলফি ক্যামেরা সহ Vivo X300s স্মার্টফোনের স্পেসিফিকেশন

সম্প্রতি ভিভো তাদের Vivo X300 সিরিজের পরিধি বিস্তার করবে বলে জানিয়েছিল। এই সিরিজের অধীনে vivo X300s এবং vivo X300 Ultra স্মার্টফোনদুটি আগামী 30 মার্চ চীনে পেশ করা হবে। বাজারে লঞ্চের আগেই সিরিজের ‘s’ মডেলের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে আপকামিং ভিভো স্মার্টফোনের ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি এবং ডিসপ্লে সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo X300s স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন vivo X300s 5G ফোনের তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ পেশ করা হবে। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর 4.21গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একই প্রসেসর সহ vivo X300 এবং vivo X300 Pro ফোনগুলিও সেল করা হচ্ছে। অর্থাৎ vivo X300s ফোনটিতে এই সিরিজে ‘Pro’ মডেলের মতো প্রসেসিং পাওয়া যাবে।

Vivo এর পক্ষ থেকে জানানো হয়েছে vivo X300s ফোনটিতে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি BOE Q10+ স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে 3ডি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। জানিয়ে রাখি ভিভো ফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি মজবুত বডি সহ পেশ করা হবে।

সাধারণত ভিভো এর স্মার্টফোন তাদের ক্যামেরার জন্য যথেষ্ট পরিচিত। আপকামিং X300s ফোনটির মধ্য দিয়ে কোম্পানি এই ধারণা আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করবে। এই ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে। অন্যদিকে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স থাকবে।

vivo X300 5G ফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ভিভো ফোনটিতে শক্তিশালী 7,100mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি vivo X300 ফোনটি 6,040mAh ব্যাটারি এবং vivo X300 Pro ফোনটি 6,510mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ আসন্ন vivo X300s ফোনটিতে এত বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার এবং 40W wireless চার্জিং ফিচার দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে dual 1511 symmetric স্পিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হবে।

আগেই Vivo X300 সিরিজের Vivo X300 এবং X300 Pro ফোনগুলি ভারতে ও Vivo X300 FE ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার আগামী 30 মার্চ কোম্পানি একটি বড় ইভেন্টের আয়োজন করে vivo X300s এবং vivo X300 Ultra ফোনগুলি লঞ্চ করবে। এই স্মার্টফোনদুটির পাশাপাশি vivo Pad6 Pro ট্যাবলেটটিও পেশ করা হবে। চীনে সন্ধ্যা 7টা সময়ে অর্থাৎ ভারতে 4টে 30 মিনিটে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। নতুন ভিভো স্মার্টফোনের লঞ্চ লাইভ স্ট্রিম করার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here