Home খবর লিক হল Redmi Note 15 5G ফোনের 8GB+256GB মডেলের দাম, 108MP ক্যামেরা সহ ভারতে হতে পারে লঞ্চ

লিক হল Redmi Note 15 5G ফোনের 8GB+256GB মডেলের দাম, 108MP ক্যামেরা সহ ভারতে হতে পারে লঞ্চ

গত অক্টোবর মাসে Redmi Note 15 5G ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও পেশ করা হবে। গ্লোবাল বাজারে আসন্ন মডেলটি চীনের ফোনটির থেকে আলাদা হবে বলে জানা গেছে। ইন্টারনেটের মাধ্যমে Redmi Note 15 5G ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। টিপস্টার সুধাংশু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে Redmi Note 15 5G ফোনটির ডিটেইলস টুইট করে জানিয়েছে। নিচে আপকামিং ফোনের লিক হওয়া স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

লিক অনুযায়ী Redmi Note 15 5G ফোনটি গ্লোবাল মার্কেটে 299 ইউরো দামে লঞ্চ করা হতে পারে। এটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে বলে জানা গেছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 31,000 টাকা কাছাকাছি। তবে গ্লোবাল মার্কেটের তুলনায় ভারতে স্মার্টফোনের দাম কম রাখা হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

জানিয়ে রাখি গত বছর Redmi Note 14 5G ফোনটি ভারতে 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এটি ফোনের 6GB RAM ভেরিয়েন্টের দাম ছিল। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 21,999 টাকা দামে পেশ করা হয়েছিল। অর্থাৎ Redmi Note 15 5G ফোনটি ভারতের বাজারে প্রায় 25,000 টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

গ্লোবাল বাজারে Redmi Note 15 5G ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ভারতের বাজারে এই আপকামিং Redmi ফোনটি Xiaomi HyperOS 2 সহ কাজ করতে পারে।

Redmi Note 15 5G ফোনটিতে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার থাকবে।

লিক অনুযায়ী Redmi Note 15 5G ফোনটি গ্লোবাল মার্কেটে ডুয়েল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া যেতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Note 15 5G ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

চীনে Redmi Note 5G ফোনটি 5800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তবে লিক অনুযায়ী গ্লোবাল মার্কেটে কোম্পানি এই ফোনটি 5520mAh ব্যাটারি সহ পেশ করতে পারে। এই নিয়ে আমাদের মধ্যে সন্দেহ রয়েছে! আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড শীর্ষে রয়েছে। তাই আমাদের ধারনা অনুযায়ী Redmi ফোনটি প্রায় 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ভারতে আসন্ন Redmi Note 15 5G ফোনটির ব্যাটারি গ্লোবাল মডেলের তুলনায় বড় হতে পারে।

এখনও পর্যন্ত Redmi Note 15 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে কোম্পানি আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে ফোনটি গ্লোবাল বাজারে পাশাপাশি ভারতের বাজারেও লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের অধীনে ভারতের বাজারে Redmi Note 15, Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত 2024 সালের ডিসেম্বর মাসে ভারতে Redmi Note 14 সিরিজ লঞ্চ করা হয়েছিল।