Huawei চীনে একটি ইভেন্টের মঞ্চ থেকে নতুন Enjoy 100 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Huawei Enjoy 100 Pro Max ফোনের সঙ্গে Huawei Enjoy 100 ও Huawei Enjoy 100 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের প্রো ম্যাক্স মডেলের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 8,800mAh ব্যাটারি। এর সঙ্গে এই ফোনে 8,000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড ডিসপ্লে, 512GB পর্যন্ত স্টোরেজ এবং Kirin 8020 সিরিজের চিপসেট যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Enjoy 100 Pro Max ফোনের ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং সেল সম্পর্কে।
Huawei Enjoy 100 Pro Max ফোনের স্পেসিফিকেশন
Huawei Enjoy 100 Pro Max ফোনে 6.84-ইঞ্চির আলট্রা-ব্রাইট আই-কেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1% APLলেভেলে 8,000nits এবং 20% APL লেভেলে 1,000nits পীক ব্রাইটনেস পাওয়া যাবে। এর ফলে জোরালো আলো বা কড়া রোদের মধ্যে দাঁড়িয়েও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই ফোনটি Obsidian Black, Quicksand Gold, Azure Sea এবং Snow White কালার অপশনে পেশ করা হয়েছে।
স্টোরেজ ভেরিয়েন্টের ওপর নির্ভর করে Huawei Enjoy 100 Pro Max ফোনে আলাদা আলাদা চিপসেট রয়েছে। এই ফোনের 512GB মেমরি ভেরিয়েন্টে Kirin 8020 চিপসেট যোগ করা হয়েছে। একইভাবে ফোনটির 128GB ও 256GB স্টোরেজ মডেলে Kirin 8020A প্রসেসর রয়েছে।
Huawei Enjoy 100 Pro Max ফোনটি HarmonyOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানি জানিয়েছে এই ফোনে ওভারঅল পারফরমেন্স 62 শতাংশ ভালো হবে। Ark Engine এর সাহায্যে 25 শতাংশ দ্রুত অ্যাপ লঞ্চ হবে। পেজের স্মুথনেস 25 শতাংশ ফাস্ট হয়েছে এবং কন্টেন্ট 37 শতাংশ ফাস্ট লোড হয়।
এই ফোনে Ultra Space Storage টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফিচারের দৌলতে Huawei Enjoy 100 Pro Max ফোনটির 512GB মডেলে 51GB পর্যন্ত এবং 256GB মডেলে 22GB পর্যন্ত স্টোরেজ খালি করা যাবে।
Huawei Enjoy 100 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য 1/1.56-ইঞ্চি মাপের 50MP প্রাইমারি RYYB সেন্সর যোগ করা হয়েছে। এতে AIS (AI Image Stabilization) সাপোর্ট রয়েছে, ফলে ছবি ও ভিডিও তোলার সময় স্টেবল রেজাল্ট পাওয়া যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 100 Pro Max ফোনে 8,800mAh Whale ব্যাটারি যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে কোম্পানির Super Energy Gathering Pump টেকনোলজি এবং সিস্টেম-ওয়াইড পাওয়ার সেভিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 49 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5A কমিউনিকেশন, ডুয়েল-ব্যান্ড GPS, ট্রাই-ব্যান্ড BeiDou, টু-ওয়ে BeiDou স্যাটেলাইট ম্যাসেজিং এবং Wi-Fi 7 দেওয়া হয়েছে।
Huawei Enjoy 100 Pro Max ফোনে সিকিউরিটির ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফোনে AI ডীপফেক ফেস ডিটেকশন, AI কল অ্যান্টি-ফ্রড প্রোটেকশন এবং পরিবারের সদস্যদের অনলাইন জোচ্চুরি থেকে বাঁচানোর জন্য অ্যান্টি-ফ্রড টুল যোগ করা হয়েছে।
Huawei Enjoy 100 Pro Max ফোনের দাম
চীনের বাজারে Huawei Enjoy 100 Pro Max ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই তিনটি মডেলের দাম নিচে জানানো হল:
- 128GB স্টোরেজ: 1,999 ইউয়ান (প্রায় 28,551 টাকা)
- 256GB স্টোরেজ: 2,399 ইউয়ান (প্রায় 34,261 টাকা)
- 512GB স্টোরেজ: 2,899 ইউয়ান (প্রায় 41,402 টাকা)
চীনে ইতিমধ্যে এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে এবং বেশি স্টোরেজ সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা Huawei Enjoy 100 Pro Max ফোনটি কিনতে পারেন।










