Home পর্যালোচনা Tecno Pova 6 Neo 5G নাকি Infinix Note 40X 5G? 15 হাজার টাকা রেঞ্জের 108MP Camera সহ কোন ফোনটি বেস্ট

Tecno Pova 6 Neo 5G নাকি Infinix Note 40X 5G? 15 হাজার টাকা রেঞ্জের 108MP Camera সহ কোন ফোনটি বেস্ট

যদি ইউজাররা 15 হাজার টাকা বাজেট রেঞ্জে 108 মেগাপিক্সেল সহ স্মার্টফোন কিনতে চান, তবে তাদের জন্য বাজারে দুটি নতুন মডেল সেল করা হচ্ছে। এই মডেলগুলি হল Tecno Pova 6 Neo 5G এবং Infinix Note 40X 5G স্মার্টফোন। এই স্মার্টফোন দুটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ কাজ করে এবং এতে 108MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি রয়েছে। নীচে বিস্তারিত আলোচনা করা হল Tecno Pova 6 Neo 5G এবং Infinix Note 40X 5G স্মার্টফোনটি সম্পর্কে।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Tecno Pova 6 Neo Infinix Note 40X
ডিসপ্লে 6.67″ HD+ 120Hz LCD 6.78″ FHD+ 120Hz LCD
প্রসেসর MediaTek Dimensity 6300 MediaTek Dimensity 6300
স্টোরেজ 8GB RAM + 256GB Storage 12GB RAM + 256GB Storage
অপারেটিং সিস্টেম Android 14 + HiOS 14.5 Android 14 + XOS
ব্যাক ক্যামেরা 108MP Dual Rear Camera 108MP Triple Rear Camera
ফ্রন্ট ক্যামেরা 8MP Selfie Camera 8MP Selfie Camera
চার্জিং স্পীড 18W Fast Charging 18W Fast Charging
ব্যাটারি 5,000mAh Battery 5,000mAh Battery

 

ডিসপ্লে

Tecno POVA 6 Neo 5জি ফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 480nits ব্রাইটনেস রয়েছে।

Infinix Note 40X ফোনটিতে 1080 x 2460 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি + পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 500nits ব্রাইটনেস রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno POVA 6 Neo 5জি ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এলসিডি ফ্ল্যাশ সহ এআই ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল সেন্সর ও 3X লসলেস ইন-সেন্সর জুম দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 40X ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে।এই ফোনটির ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও AI লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য Tecno POVA 6 Neo 5জি এবং Infinix Note 40X ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। দুটি ফোনে একইরকম প্রসেসর হওয়া সত্ত্বেও এর পারফরমেন্স কতোটা আলাদা সেই সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

বেঞ্চমার্ক পারফরমেন্স

Benchmarks Tecno Pova 6 Neo Infinix Note 40X
আনটুটু ফুল স্কোর 443163 409552
আনটুটু সিপিইউ স্কোর 142268 125967
আনটুটু জিপিইউ স্কোর 70292 69740
আনটুটু মেমরি স্কোর 106182 93060
আনটুটু ইউএক্স স্কোর 124421 120785
গীকবেঞ্চ সিঙ্গেল কোর 744 767
গীকবেঞ্চ মাল্টি কোর 1973 2055
বার্নআউট বেঞ্চমার্ক 62.6% 59.9%

 

গেমিং পারফরমেন্স

বেঞ্চমার্ক অ্যাপ সহ আমরা এই দুটি ফোনের পারফরমেন্স পরীক্ষা করার জন্য এতে তিনটি আলাদা আলাদা মোবাইল গেম খেলেছি। এই তিনটি গেম 30 মিনিট চালানো হয়েছে এবং কোন ফোনটি বেশি ভালো গ্রাফিক্স দিতে সক্ষম তা টেস্ট করা হয়েছে। একইসঙ্গে কোন ফোনটি কম হিট হয় এবং কোন ফোনটিতে ব্যাটারি ড্রপ কম হয়েছে সেই সম্পর্কে পরীক্ষা করা হয়েছে।

গেমিং পারফরমেন্স (30 মিনিট টেস্ট রেজাল্ট) Tecno Pova 6 Neo Infinix Note 40X
COD গ্রাফিক্স সেটিংস High 52.44FPS High 25.93FPS
COD তে ফোন হিট
COD তে ব্যাটারি ড্রপ 7% 8%
BGMI গ্রাফিক্স সেটিংস Ultra HD 27.88FPS Ultra HD 27.95FPS
BGMI তে ফোন হিট 4.5° 6.3°
BGMI তে ব্যাটারি ড্রপ 7% 7%
Real Racing 3 গ্রাফিক্স সেটিংস Standard 54.32FPS Standard 56.73FPS
Real Racing 3 তে ফোন হিট 5.9° 4.6°
Real Racing 3 তে ব্যাটারি ড্রপ 6% 7%

 

রিয়েল রেসিং গেম, BGMI এবং Call of Duty Mobile গেম খেলার সময় বোঝা গেছে Battle royale গেমিঙের ক্ষেত্রে Tecno Pova 6 Neo ফোনটি ভালো পারফরমেন্স করেছে। এই ফোনটির গ্রাফিক্স এবং ফ্রেম রেট Infinix Note 40X ফোনের থেকে ভালো ছিল এবং গেমিঙের সময় এটি কম গরম হয়েছে। তবে রেসিং গেমের ক্ষেত্রে উভয়ের পারফরমেন্স একইরকম ছিল।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pova 6 Neo এবং Infinix Note 40X স্মার্টফোনটিতে একইরকম স্পেসিফিকেশন রয়েছে। এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমরা টেস্ট করেছি কোন ফোনটি কত তাড়াতাড়ি চার্জ হয় এবং কতক্ষণ ধরে পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এই টেস্টের ফলাফল নিচে দেওয়া হয়েছে।

ব্যাটারি টেস্ট Tecno Pova 6 Neo Infinix Note 40X
ব্যাটারি ক্যাপাসিটি 5,000mAh 5,000mAh
চার্জিং স্পীড 18W ফাস্ট চার্জিং 18W ফাস্ট চার্জিং
পিসিমার্ক ব্যাটারি লাইফ 11 ঘন্টা 46 মিনিট 13 ঘন্টা 24 মিনিট
ইউটিউব ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক) 5% 5%
20% থেকে 100% চার্জ টাইম 86 মিনিট 132 মিনিট

 

দামের তুলনা

Tecno Pova 6 Neo 5G এর দাম

Tecno Pova 6 Neo স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এর বেস মডেল 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা রাখা হয়েছে। একইভাবে টপ মডেল 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Midnight Shadow, Azure Sky এবং Aurora Cloud এর মতো কালারে সেল করা হচ্ছে।

Infinix Note 40X 5G এর দাম

Infinix Note 40X 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এর 8GB RAM সহ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 12GB RAM সহ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 256GB স্টোরেজ পাওয়া যায়। এই ফোনটি Palm Blue এবং Starlit Black এর মতো কালারে সেল করা হচ্ছে।

মতামত

8GB RAM সহ ফোন কিনলে Tecno Pova 6 Neo 5G ফোনটি Infinix Note 40X 5G ফোনের তুলনায় এক হাজার টাকা কম হবে। এই দুটি স্মার্টফোন একই চিপসেট সহ কাজ করে। ছাড়াও স্পেসিফিকেশনের দিক দিয়ে ফোনগুলির ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং প্রায় একই রকম রয়েছে। এই দুটি ফোনের ডিসপ্লেতে খুব সামান্য ইঞ্চির পার্থক্য দেখা গেছে।

এই ফোন দুটির মধ্যে দাম এবং স্পেসিফিকেশনে বড় পার্থক্য না থাকলেও পারফরমেন্সর ক্ষেত্রে Tecno Pova 6 Neo ফোনটি Infinix Note 40X ফোনের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। Tecno ফোনটির AnTuTu স্কোর ভালো এবং থ্রটলিং পরিস্থিতিতে দারুণ পারফরমেন্স দিতে সক্ষম। যেসব ইউজাররা ফোনে গেম খেলতে পছন্দ করেন তাহলে তাদের জন্য জানিয়ে রাখি Tecno Pova 6 Neo স্মার্টফোনটি Infinix Note 40X ফোনের থেকে কিছুটা এগিয়ে রয়েছে।

আমরা ব্যাটারি টেস্টের ক্ষেত্রে আশ্চর্যজনক ফলাফল পেয়েছি। দুটি ফোনই 18ওয়াট চার্জিং এবং 5,000mAh ব্যাটারি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও Note 40X 5G ফোনটি 20 শতাংশ থেকে ফুল চার্জ হতে দুই ঘন্টারও বেশি সময় লেগেছে, তবে Pova 6 Neo ফোনটি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের (46 মিনিট) মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে গেছে। এই পার্থক্য সত্যিই লক্ষ করার মতো।

উপরোক্ত তুলনা এবং আমাদের করা টেস্টের ফলাফল দেখে নিজেদের প্রয়োজনীয়তা উপর নির্ভর করে এই দুটির মধ্যে যেকোনো স্মার্টফোন কিনতে পারে। 15 হাজার টাকা বাজেট রেঞ্জে দুটি ফোনেই ভালো পারফরমেন্স পাওয়া গেছে।