শাওমির সাব ব্র্যান্ড রেডমি ভারতের বাজারে তাদের Redmi Pad 2 ট্যাবলেট লঞ্চ করেছিল। এই ট্যাবলেটটি 8GB RAM, 9000mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির ডিসপ্লে সহ পেশ করা হয়েছিল। এবার 6 মাস পরে কোম্পানি এই ট্যাবলেটের প্রো মডেল লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 6 জানুয়ারি Redmi Pad 2 Pro 5G ট্যাবলেটটি ভারতের বাজারে পেশ করা হবে। এই ট্যাবলেটটিতে আগের ভার্সনের তুলনায় বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং প্রসেসর দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Pad 2 Pro 5G ট্যাবলেটের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
2026 সালের 6 জানুয়ারি Redmi Pad 2 Pro ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই দিন একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে ট্যাবলেটটি পেশ করা হবে। জানিয়ে রাখি এই ইভেন্টে আপকামিং ট্যাবলেটটির পাশাপাশি Redmi Note 15 5G ফোনটিও ভারতে লঞ্চ করা হবে। আপকামিং ফোন ও ট্যাবলেটের সঠিক দাম, সেল ডেট এবং স্পেসিফিকেশন জানার জন্য 6 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Outdated ends here. Pro begins now.
Introducing REDMI Pad 2 Pro 5G, power, productivity, and portability in one bold move.Everything Pro On The Go, launching on 6th January 2026.
Get notified: https://t.co/HrHRjyiqNf pic.twitter.com/M5hM9weslJ
— Redmi India (@RedmiIndia) December 22, 2025
Redmi Pad 2 Pro ট্যাবলেটটি 12,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এই ট্যাবলেটে 12.1 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এত বড় ডিসপ্লে সহ এটি বিশ্বের সবচেয়ে বড় ট্যাবলেট হতে চলেছে। কোম্পানি জানিয়েছে Redmi Pad 2 Pro ট্যাবলেটটিতে QHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। একইসঙ্গে এতে ডলবি ভিশন ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে।
আগেই গ্লোবাল বাজারে Redmi Pad 2 Pro ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছে। গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন সহ ভারতে এই ট্যাবলেটটি লঞ্চ করা হতে পারে। গ্লোবাল বাজারে ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড বেস্ড HyperOS 2 প্রসেসর সহ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে 4nm ফ্যাব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে।
গ্লোবাল মডেল Redmi Pad 2 Pro ট্যাবলেটটি 12000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং একই ব্যাটারি সহ ভারতেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ট্যাবলেটটের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্যাবলেটটিতে 27W রিভার্স চার্জিং ফিচারও সাপোর্ট করে, এর ফলে ট্যাবলেটের মাধ্যমে ইয়ারবাডস বা স্মার্টওয়াচের মতো অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।
গ্লোবাল বাজারে Redmi Pad 2 Pro ট্যাবলেটটিতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কনফারেন্স বা অনলাইন মিটিংয়ের জন্য ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 30fps 1080P ভিডিও রেকর্ড করতে সক্ষম। একইসঙ্গে এতে Dolby Atmos কোয়াড স্পিকার, Wi-Fi 6 এবং Bluetooth 5.4 মতো ফিচারও রয়েছে।
Redmi Pad 2 Pro ট্যাবলেটটি গ্লোবাল বাজারের মতোই ভারতে একই ফিচার ও স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির এই ট্যাবলেটের সঙ্গে Redmi Smart Pen এবং Redmi Pad 2 Pro Keyboard দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আমাদের ধারনা অনুযায়ী Redmi Pad 2 Pro ট্যাবলেটটির দাম প্রায় 20 থেকে 25 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। একইসঙ্গে কোম্পানি Redmi Pad 2 Pro 5G ফোনের সঙ্গে Wi-Fi ভেরিয়েন্টও লঞ্চ করতে পারে।
সম্প্রতি ভারতে OnePlus Pad Go 2 ট্যাবলেটটি প্রাথমিক 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। লঞ্চের পর Redmi Pad 2 Pro ট্যাবলেটটি নতুন OnePlus ট্যাবলেটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। OnePlus Pad Go 2 ট্যাবলেটটির MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর Redmi Pad 2 Pro ট্যাবলেটের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের দিক দিয়েও OnePlus Pad Go 2 ট্যাবলেটের 10050mAh ব্যাটারি আপকামিং Redmi Pad 2 Pro ট্যাবলেটের থেকে কিছুটা কম। তবে উভয় ট্যাবলেটের ডিসপ্লে এবং ক্যামেরা প্রায় একইরকম হবে। তাই আসন্ন Redmi Pad 2 Pro ট্যাবলেট কতটা অ্যাডভান্স এবং শক্তিশালী তা জানার জন্য আগামী 6 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।












