Home খবর 15 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে Vivo S50 এবং S50 Pro Mini, ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

15 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে Vivo S50 এবং S50 Pro Mini, ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো টেক মঞ্চে তাদের ‘এস’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানির Vivo S50 সিরিজ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সিরিজের অধীনে Vivo S50 এবং Vivo S50 Pro Mini ফোনগুলি লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে আগামী 15 ডিসেম্বর চীনে Vivo S50 series পেশ করা হবে।

15 ডিসেম্বর চীনে একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে Vivo S50 সিরিজ টেক বাজারে পেশ করা হবে। 15 ডিসেম্বর এই সিরিজের Vivo S50 এবং Vivo S50 Pro Mini ফোনগুলি লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7টায় লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4টে 30 মিনিট হবে। ভিভোর চীনের ওয়েবসাইট এবং ভিভোর ওয়েইবো পেজে Vivo S50 series লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে। চীনের বাজারে এই আপকামিং ভিভো ফোনগুলির প্রি-রিসারভেশন শুরু হয়ে গেছে।

সম্প্রতি গিকবেঞ্চ লিস্টিঙে Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ দেখা গিয়েছিল। অর্থাৎ ফোনটি 3.0GHz ক্লক স্পীডযুক্ত প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে স্মার্টফোনটির টপ ভেরিয়েন্টে 16GB RAM দেওয়া হতে পারে। জানিয়ে রাখি চীনে আসন্ন Vivo S50 ফোনটি পরবর্তীতে ভারতে Vivo V70 নামে লঞ্চ করা হতে পারে।

Vivo S50 ফোনটিতে ZEISS লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী ফোনটিতে 50MP OIS প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3X পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামরা থাকতে পারে। এটি ভারতের বাজারে উপস্থিত Vivo V60 ফোনের 32MP সেলফি সেন্সরের তুলনায় বড় এবং আপগ্রেডেড।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S50 5G ফোনটি 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির ফোনটি কার্ভড OLED স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকতে পারে। Vivo S50 ফোনটি IP69 রেটিং এবং মেটাল ফ্রেম সহ পেশ করা হতে পারে।

Vivo S50 Pro Mini ফোনটির রেয়ার ডিজাইন এবং ক্যামেরা মডিউল কিছুটা iPhone Air ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। লিক অনুযায়ী এতে VCS লাইট–সেনসিটিভ প্রাইমারি সেন্সর, Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে।

Vivo S50 Pro Mini ফোনটি 50MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই কমপ্যাক্ট ডিজাইনের ফোনটিতে 6.31 ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে এবং এতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এটি অত্যন্ত কম থিকনেস সহ একটি স্লিম স্মার্টফোন হতে চলেছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষা করার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হবে।

Vivo S50 Pro Mini ফোনটি Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত পুরো বিশ্ব জুড়ে শুধুমাত্র একটি স্মার্টফোনই এই চিপসেটে পেশ করা হয়েছে। এই ফোনটির OnePlus Ace 6T নামে লঞ্চ করা হয়েছে। এবার একই প্রসেসর সহ Vivo S50 Pro Mini ফোনটি দ্বিতীয় মডেল হতে পারে। লিক অনুযায়ী এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।