160 দিনের ভ্যালিডিটি এবং দৈনিক 2GB ডেটা সহ একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির BSNL, জেনে নিন ডিটেইল

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের ইউজারদের আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে নতুন নতুন রিচার্জ প্ল্যান অফার করছে। এই রিচার্জ প্ল্যানগুলিতে Jio এবং Airtel এর থেকেও বেশি সুবিধা দেওয়া হয়। এবার কোম্পানি 2022 সালের দীপাবলি উপলক্ষে একটি নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটারে এই প্ল্যানটি সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে। এছাড়াও, কোম্পানির অফার করা এই নতুন প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি 2GB দৈনিক ডেটা পাওয়া যায়। আপনিও যদি এমন একটি প্ল্যান খুঁজে থাকেন, তাহলে 997 টাকার এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য সেরা হবে। আরও পড়ুন: জেনে নিন ইন্টারনেট কানেকশনের স্পিড টেস্ট করার সবথেকে সহজ উপায়

997 টাকার প্ল্যান

BSNL Rajasthan তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে Rs PV997 প্ল্যান সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে। টুইটারে শেয়ার করা তথ্য অনুযায়ী, এই প্ল্যানে কলিং, ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটির সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যান সম্পর্কে আরও তথ্য কোম্পানির সাইটে পাওয়া যাবে। এই প্ল্যানটি বর্তমানে শুধুমাত্র রাজস্থান সার্কেলের জন্য ভ্যালিড। আপনারা চাইলে কাস্টমার কেয়ারে কল করে জানতে পারবেন যে এই প্ল্যানটি আপনার রাজ্যে ভ্যালিড আছে কি না।

220 জিবি ডেটা

এই প্ল্যানের বিশেষত্ব হল এই রিচার্জে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়।এই প্ল্যানটির ভ্যালিডিটি 160 দিন, সেই অনুসারে, ইউজাররা এই প্ল্যানে মোট 220 GB ডেটা পাবেন।শুধু তাই নয়, প্রিপেইড ইউজাররা এই প্ল্যানে ফ্রি তে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন। আপনাদের জানিয়ে রাখি যে সাধারণত অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলি এই দামের মধ্যে 84 দিনের ভ্যালিডিটি অফার করে। কিন্তু, এই প্ল্যানে অনেক বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। আরও পড়ুন: Amazon Great Indian Festival Finale Days: দেখে নিন স্মার্টফোনের সেরা ডিলগুলি

আগামী বছর BSNL-এর 5G লঞ্চ হবে

সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী বছরের 15 আগস্ট BSNL 5G পেশ করা হবে। BSNL 4Gও লঞ্চ খুব শীঘ্রই লঞ্চ হবে। আসলে, BSNL এবং Tata Consultancy Services (TCS) যৌথভাবে 4G পরিষেবা অফার করবে। এই প্রথম 4G পরিষেবার জন্য ভারতীয় টেকনোলজি ব্যবহার করা হবে। BSNL এর ডিরেক্টর সুশীল কুমার মিশ্র নিজেই এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার টেলিকম সেক্টরে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (FDI) অনুমোদন করেছে। এর পাশাপাশি, সরকার স্পেকট্রাম চার্জ এবং এজিআর বকেয়াতে টেলিকম কোম্পানিগুলোকে 4 বছরের স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here